০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া ত্রিশালে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাক দুমড়ে যাওয়ায় চালক আহত নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব আরব সাগরে ইরানি ড্রোনকে ধ্বংস করল মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত মন্দিরের জায়গায় শৌচাগার: জবিতে দিনভর বিক্ষোভের পর শিক্ষার্থীদের মন্দির ‘উদ্বোধন’

সৌদি কোম্পানির মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে বিনিয়োগের আগ্রহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 107

ছবি সংগৃহীত

সৌদি আরবভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান আমের এ আলিরেজা সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান।

আলিরেজা বলেন, মাতারবাড়ীকে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ও আধুনিক বন্দরে রূপান্তর করতে তাঁদের প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি, এটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

অধ্যাপক ইউনূস সৌদি প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান এবং বঙ্গোপসাগর অঞ্চলে নতুন বন্দর নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভবিষ্যতে চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার রপ্তানি ও শিপিং হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রেড সি গেটওয়ে বর্তমানে পতেঙ্গা টার্মিনাল পরিচালনার সঙ্গে যুক্ত এবং সেখানে দক্ষতা বৃদ্ধি ও সক্ষমতা বাড়াতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। ইতোমধ্যে চীন থেকে ২৫ মিলিয়ন ডলার মূল্যের কনটেইনার হ্যান্ডলিং ক্রেন এবং অন্যান্য সরঞ্জাম আমদানির অর্ডার দিয়েছে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে পৌঁছাবে।

আমের এ আলিরেজা জানান, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে একটি প্রধান শিপিং হাবে পরিণত করার লক্ষ্যে তাঁদের প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধির ফলে বাংলাদেশে বৈশ্বিক বিনিয়োগ বাড়বে। এর মাধ্যমে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের শিল্পকারখানা স্থানান্তরে আগ্রহী হবে।

নিউজটি শেয়ার করুন

সৌদি কোম্পানির মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে বিনিয়োগের আগ্রহ

আপডেট সময় ১০:৫২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫