ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়লো জ্বালানি তেলের দাম সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু

রমজানের চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের বার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 205

ছবি: সংগৃহীত

সৌদি আরব সরকার পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য দেশটির নাগরিকদের বার্তা দিয়েছে। দেশটির সর্বোচ্চ আদালত জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিজরি ১৪৪৭ সালের ২৯ শাবান তারিখে রমজানের চাঁদ পর্যবেক্ষণের জন্য আহ্বান জানানো হয়েছে। খবর গালফ নিউজের।

সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা গেলে পরদিন বুধবার থেকেই পবিত্র রমজান শুরু হবে। তবে চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। এ ক্ষেত্রে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের কোথাও কেউ খালি চোখে বা অথবা দূরবীনের মাধ্যমে যদি চাঁদ দেখতে পারেন তাহলে তারা যেন নিকটতম আদালতে অবহিত করেন। সেইসঙ্গে তাদের সাক্ষ্য নথিভুক্ত করেন বা কাছের কোনো আদালতে যোগাযোগ করেন।

আরও পড়ুন  এবছর ফিতরার নতুন হার ঘোষণা: সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা

ধারণা করা হচ্ছে, এবার সাবান মাস ৩০ দিন পূর্ণ হবে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মঙ্গলবার সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিসর অঞ্চলে চাঁদ দেখা প্রায় অসম্ভব হবে। কারণ এদিন চাঁদ সূর্যের আগে অস্ত যাবে। সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ড্যানজন সীমার নিচে থাকবে, ফলে খালি চোখে দেখা সম্ভব হবে না।

গালফ নিউজ জানিয়েছে, এসব কারণে যেসব দেশ প্রত্যক্ষ চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরু নির্ধারণ করে, তাদের শাবান মাস ৩০ দিন পূর্ণ করার সম্ভাবনাই বেশি। সেই হিসাবে সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার রমজানের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রমজানের চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের বার্তা

আপডেট সময় ১০:৫৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

সৌদি আরব সরকার পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য দেশটির নাগরিকদের বার্তা দিয়েছে। দেশটির সর্বোচ্চ আদালত জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিজরি ১৪৪৭ সালের ২৯ শাবান তারিখে রমজানের চাঁদ পর্যবেক্ষণের জন্য আহ্বান জানানো হয়েছে। খবর গালফ নিউজের।

সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা গেলে পরদিন বুধবার থেকেই পবিত্র রমজান শুরু হবে। তবে চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। এ ক্ষেত্রে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের কোথাও কেউ খালি চোখে বা অথবা দূরবীনের মাধ্যমে যদি চাঁদ দেখতে পারেন তাহলে তারা যেন নিকটতম আদালতে অবহিত করেন। সেইসঙ্গে তাদের সাক্ষ্য নথিভুক্ত করেন বা কাছের কোনো আদালতে যোগাযোগ করেন।

আরও পড়ুন  জনগণের সেন্টিমেন্ট বুঝে আগামী রমজানের আগেই নির্বাচন দিন: কুড়িগ্রামে রিজভী