নির্বাচন স্থগিত নয়, গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ইসির
- আপডেট সময় ০৯:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 11
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব অপপ্রচারে বিশ্বাস না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন ও গণভোট স্থগিত হওয়ার বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চোখে পড়ছে। এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই বলে স্পষ্ট করেছে কমিশন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের পূর্বঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, শেরপুর-৩ আসন বাদে দেশের ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে কেবল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার ওপর আস্থা রাখতে এবং গুজব এড়িয়ে চলতে সবাইকে অনুরোধ জানিয়েছে কমিশন।






















