ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

নবাবগঞ্জে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২১:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 361

ছবি সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বান্দুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।

সভায় গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গণভোটকে ঘিরে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এ সময় নির্বাচনী আচরণবিধির বিভিন্ন দিক তুলে ধরে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন  ড্রোনের লাইভ ফিডে ভোট পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা

সভা শুরুর আগে উপস্থিতদের মধ্যে ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন: দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক একটি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ইউপি সদস্য আব্দুল রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বান্দুরা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নোয়াব হোসেন শিকদার।

এ সময় ইউপি সদস্য হারুন অর রশিদ, মো. সিদ্দিক, মোক্তার বেপারী, ডনবস্কো ডি রোজারিও, মোছা. মিনি আক্তার, রুমা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

নবাবগঞ্জে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:২১:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বান্দুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।

সভায় গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গণভোটকে ঘিরে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এ সময় নির্বাচনী আচরণবিধির বিভিন্ন দিক তুলে ধরে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন  নবাবগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, জামায়াত কর্মী গুরুতর আহত