০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া ত্রিশালে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাক দুমড়ে যাওয়ায় চালক আহত নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব আরব সাগরে ইরানি ড্রোনকে ধ্বংস করল মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত মন্দিরের জায়গায় শৌচাগার: জবিতে দিনভর বিক্ষোভের পর শিক্ষার্থীদের মন্দির ‘উদ্বোধন’
জাতীয়

অবরোধ তুলে নিয়েছেন বিদেশ গমনেচ্ছুরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 118

ছবি সংগৃহীত

রাজধানী পান্থপথ এলাকার সড়ক অবরোধ তুলে নিয়েছেন বিদেশ গমনেচ্ছুরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক থেকে সরে যান। এতে ওই এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মেনিনজাইটিসের টিকা সবার প্রয়োজন নাই এই মর্মে প্রবাসীকল্যাণ ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) থেকে জানানোর পর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন। আটাব জানায়, ওমরাহ বা ভিজিট ভিসায় যারা যাবেন, তারাই মেনিনজাইটিস টিকার আওতায় পড়বেন। আর যারা ওয়ার্কার ভিসায় যাবেন, তাদের এই টিকা প্রয়োজন নেই। এরপরই সড়ক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিদেশ গমনে আগ্রহীরা। এতে ওই এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম জানান, টিকা নিতে স্কয়ার হাসপাতালের সামনে গিয়েছিলেন আগ্রহীরা। পরে টিকা লাগবে না জানতে পেরে সেখান থেকে চলে গেছেন।

এর আগে, সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হজ বা প্রবাসীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা হয়। এরই প্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নির্দেশনা দেয়। রাজধানীর কয়েকটি হাসপাতাল থেকে এই টিকা দেওয়া হয় মর্মে জানানো হলে আগ্রহীরা টিকা নিতে গেলে টিকা পাননি।

জানা যায়, আন্দোলনরতদের মধ্যে অধিকাংশ সৌদি প্রবাসী। এ ছাড়া ওমরা হজের যাত্রীরাও রয়েছেন। তাদের আজ (মঙ্গলবার) রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যের আরো দুই-একটি দেশে যাওয়ার জন্য টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু ওইসব হাসপাতালে গিয়ে তারা দেখেন টিকা নেই। পরে তাদের জানানো হয় পান্থপথের স্কয়ার হাসপাতালে টিকা আছে সেখানে যেতে। সে অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে যান। কিন্তু গিয়ে দেখেন সেখানেও টিকার সংকট। এরপর টিকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর রাস্তায় নেমে আন্দোলন করেন সৌদি আবরসহ মধ্যপ্রাচ্য যেতে আগ্রহী প্রায় তিন শতাধিক মানুষ। এই আন্দোলনের কারণে পান্থপথ এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

জাতীয়

অবরোধ তুলে নিয়েছেন বিদেশ গমনেচ্ছুরা

আপডেট সময় ০৩:৫৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫