ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৮ শ্রমিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 314

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন শ্রমিক আহত হয়েছেন। দগ্ধ অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বন্দর উপজেলার কদমরসুল এলাকায় অবস্থিত আকিজ গ্রুপের সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, ১২ শ্রমিক আটকা

তিনি জানান, সন্ধ্যা আনুমানিক পৌনে ছয়টার দিকে কারখানার বয়লার কক্ষে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বয়লার কক্ষসহ আশপাশের কয়েকটি কক্ষের কাচের দেয়াল ভেঙে পড়ে। এ সময় সেখানে কর্মরত আটজন শ্রমিক আগুন ও ভাঙা কাচের আঘাতে আহত হন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আহত শ্রমিকদের শরীরের কিছু অংশ পুড়ে গেছে এবং কাচের টুকরার আঘাতও পেয়েছেন তারা। তবে প্রাথমিকভাবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

এ বিষয়ে রাত ১০টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, আকিজ সিমেন্ট কারখানায় বিস্ফোরণে দগ্ধ আটজন শ্রমিককে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের দগ্ধের মাত্রা এখনও নির্ধারণ করা হয়নি এবং চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন।

ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৮ শ্রমিক

আপডেট সময় ১১:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন শ্রমিক আহত হয়েছেন। দগ্ধ অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বন্দর উপজেলার কদমরসুল এলাকায় অবস্থিত আকিজ গ্রুপের সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  নারায়ণগঞ্জে নকশা না মেনে ভবন নির্মাণ, ১ লাখ টাকা জরিমানা