ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার : প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 1610

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো দৃশ্যমান পরিস্থিতি তৈরি হয়নি, যেখান থেকে বলা যায় যে নির্বাচনী মাঠ অসম রয়েছে। বরং বর্তমান পরিবেশকে তিনি সন্তোষজনক ও ইতিবাচক বলে উল্লেখ করেন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রেস সচিব।

আরও পড়ুন  উপদেষ্টা পরিষদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

শফিকুল আলম বলেন, দু-একজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুললেও বাস্তব চিত্র ভিন্ন। ছোট-বড় সব রাজনৈতিক দলের জন্যই সমান সুযোগ রয়েছে। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকুক, সেটিই সবার প্রত্যাশা।

তবে সাম্প্রতিক সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনায় মাজারে হামলার প্রসঙ্গ তুলে ধরে প্রেস সচিব বলেন, বিভিন্ন অজুহাতে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
এর আগে সকালে তিনি নগরীর জুবলী রোড এলাকায় অবস্থিত বুড়া পীরের মাজার ও ঘাটসংলগ্ন হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন।

মাজারগুলোর নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল আগের চেয়ে অনেক বেড়েছে। মাজারসহ ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে, যা সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার : প্রেস সচিব

আপডেট সময় ০৩:২১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো দৃশ্যমান পরিস্থিতি তৈরি হয়নি, যেখান থেকে বলা যায় যে নির্বাচনী মাঠ অসম রয়েছে। বরং বর্তমান পরিবেশকে তিনি সন্তোষজনক ও ইতিবাচক বলে উল্লেখ করেন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রেস সচিব।

আরও পড়ুন  স্বাস্থ্য খাতে ১ লাখ নতুন জনবল নিয়োগের উদ্যোগ সরকারের