০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘গুপ্ত দলের’ লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া ত্রিশালে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাক দুমড়ে যাওয়ায় চালক আহত নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব আরব সাগরে ইরানি ড্রোনকে ধ্বংস করল মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 188

ছবি সংগৃহীত

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকরা যেতে পারবেন ।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পহেলা নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন। তবে সেখানে তারা রাত্রিযাপন করতে পারবেন কি না, সে বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে নয় মাসের জন্য সেন্টমার্টিন দ্বীপে পর্যটক প্রবেশ বন্ধ ছিল। এতে দ্বীপের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়ে। দীর্ঘদিন বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচলও। যাতায়াত বন্ধ থাকায় জেটিঘাট এখন সুনসান নীরব, কর্মহীন সময় কাটাচ্ছেন জাহাজের কর্মচারীরা।

সরকার জানিয়েছিল, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দ্বীপটিকে স্থানীয় জনগণকেন্দ্রিক টেকসই পর্যটন অঞ্চলে রূপ দিতে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৫:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫