ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

রাষ্ট্রপতি হিসেবে নির্দলীয় প্রার্থীকে চায় দেশের ৬৮% মানুষ: জরিপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / 351

রাষ্ট্রপতি হিসেবে নির্দলীয় প্রার্থীকে চায় দেশের ৬৮% মানুষ: জরিপ

দেশের ৬৮ শতাংশ মানুষ নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান। অন্যদিকে, ২৯ শতাংশ মানুষ দলীয় প্রার্থীর পক্ষে মত দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জনগণের সরাসরি ভোটের দাবি অত্যন্ত জোরালো; এ পদ্ধতির পক্ষে মত দিয়েছেন ৮৩ শতাংশ মানুষ। সংসদ সদস্যদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছেন মাত্র ১৩ শতাংশ।

জাতীয় নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত একটি জরিপে এসব তথ্য উঠে এসেছে। বিবিএস গত ২০-২২ ডিসেম্বর ৪৬ হাজার ৮০টি পরিবারের ১৮ বছর বা তার বেশি বয়সী একজন করে নাগরিকের কাছ থেকে উপাত্ত সংগ্রহ করে।

আরও পড়ুন  ফাহমিদুল ইসলামকে আবার ডাক দিল বাফুফে: জাতীয় দলে নতুন আশা

জরিপে ৭০ শতাংশ মানুষ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে আয়োজনের পক্ষে মত দিয়েছেন। দলীয় প্রতীকের পক্ষে মত দিয়েছেন ২৮ শতাংশ। বাকিরা এ বিষয়ে নিরপেক্ষ বা মত দিতে অসম্মত ছিলেন।

বিদেশে রাজনৈতিক দলের শাখা রাখার বিরোধিতা করেছেন ৫০ শতাংশ মানুষ। তবে ৪২ শতাংশ এর পক্ষে মত দিয়েছেন। প্রবাসীদের জন্য পরীক্ষামূলক ইলেকট্রনিক ভোট আয়োজনের প্রস্তাব সমর্থন করেছেন ৮৭ শতাংশ উত্তরদাতা।

আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন ৬৫ শতাংশ মানুষ। তাদের মতে, এটি জাতীয় নির্বাচনের আগে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি হিসেবে নির্দলীয় প্রার্থীকে চায় দেশের ৬৮% মানুষ: জরিপ

আপডেট সময় ১১:৩৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

দেশের ৬৮ শতাংশ মানুষ নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান। অন্যদিকে, ২৯ শতাংশ মানুষ দলীয় প্রার্থীর পক্ষে মত দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জনগণের সরাসরি ভোটের দাবি অত্যন্ত জোরালো; এ পদ্ধতির পক্ষে মত দিয়েছেন ৮৩ শতাংশ মানুষ। সংসদ সদস্যদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছেন মাত্র ১৩ শতাংশ।

জাতীয় নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত একটি জরিপে এসব তথ্য উঠে এসেছে। বিবিএস গত ২০-২২ ডিসেম্বর ৪৬ হাজার ৮০টি পরিবারের ১৮ বছর বা তার বেশি বয়সী একজন করে নাগরিকের কাছ থেকে উপাত্ত সংগ্রহ করে।

আরও পড়ুন  রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে