ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রাজবাড়ীতে রেলব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু শাহেদ ধাঁচে নতুন ড্রোন: ব্যাপক উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ সস্তা ড্রোনে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ: ব্যয়ের অসমতায় চাপে প্রচলিত শক্তি আফগানিস্তানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে ইরানের বুশেহর পারমাণবিক কমপ্লেক্সের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলা বিশ্বজুড়ে তিন দিন ঈদ: আজ, কাল ও পরশু কবে কোথায় জানুন

টেকনাফে ৩ লাখ টাকার মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ, জরিমানা ৬.৬৩ লাখ টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 270

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী এলাকা থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৩ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন  টেকনাফের গহীন পাহাড়ে বিজিবির অভিযান: অস্ত্র ও গুলি উদ্ধার

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (২০ জুলাই) বিকেল ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এতে টেকনাফ থানার নোয়াখালীপাড়া সংলগ্ন এলাকা থেকে অবৈধ একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোট তল্লাশি করে ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকা। এছাড়া ঘটনাস্থল থেকে ১৬ জন জেলেকেও আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং মালিকপক্ষকে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত মাছ নিলামে বিক্রি করে ২০ শতাংশ ভ্যাটসহ মোট ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানায়, মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

টেকনাফে ৩ লাখ টাকার মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ, জরিমানা ৬.৬৩ লাখ টাকা

আপডেট সময় ১১:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী এলাকা থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৩ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন  টেকনাফের জনতার ঐক্য: অপহরণকারীদের আটক করল স্থানীয়রা