ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার অধিকার নেই মালিকদের: শ্রম উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 151

ছবি সংগৃহীত

শ্রমিকদের কোনোভাবেই কালো তালিকাভুক্ত করার অধিকার মালিকদের নেই বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শ্রমিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন  ভারতের উত্তরাখণ্ড ভূমিধসে ৯ শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

শনিবার (১৯ জুলাই) বিকেলে ঢাকার সাভারের গেন্ডা বালু মাঠে ‘জুলাই পূর্ণজাগরণ ২০২৫’ উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশ-১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “প্রতিটি কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের সাংবিধানিক অধিকার রয়েছে। মালিকপক্ষ এই অধিকার হরণ করতে পারে না। প্রতিটি কারখানা কমপক্ষে পাঁচটি ট্রেড ইউনিয়নের অনুমোদন পাবে। এরপর সেখান থেকেই নির্বাচনের মাধ্যমে সিবিএ (কালেক্টিভ বার্গেইনিং অ্যাজেন্ট) নির্ধারিত হবে। এই প্রতিনিধিরাই শ্রমিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন।”

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন আরও বলেন, “শ্রমিকরা যেন ভয়ভীতি বা হুমকির মধ্যে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। তাদের মৌলিক অধিকার বাস্তবায়নে মালিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুর্শিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারসহ আরও অনেকে। এছাড়া বিজিএমইএ সভাপতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, শ্রমিকদের সচেতনতা, অধিকার সম্পর্কে শিক্ষা ও সংগঠন গঠনে আগ্রহী করে তোলাই ‘জুলাই পূর্ণজাগরণ’ কর্মসূচির মূল উদ্দেশ্য। সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রম আইনের বাস্তব প্রয়োগ এবং নারীকর্মীদের নিরাপত্তা নিয়েও আলোচনা করেন।

এই আয়োজনের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় নতুন করে জাগরণ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার অধিকার নেই মালিকদের: শ্রম উপদেষ্টা

আপডেট সময় ০৭:২৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

শ্রমিকদের কোনোভাবেই কালো তালিকাভুক্ত করার অধিকার মালিকদের নেই বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শ্রমিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন  মে দিবস উপলক্ষে নয়াপল্টনে আজ শ্রমিক দলের সমাবেশ