ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়াকে মাল্টিপল ভিসা দেয়ার আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 179

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়াকে মাল্টিপল ভিসা দেয়ার আহ্বান

মালয়েশিয়া সরকারের প্রতি বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে যান মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান। আলাপকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

আরও পড়ুন  নতুন দেশ গঠনের দ্বার খুলেছে, আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না: ড. মুহাম্মদ ইউনূস

তিনি হাইকমিশনারের প্রতি এ আহ্বান জানান, যাতে গত বছরের মে মাসে নির্ধারিত সময়সীমা মিস করে মালয়েশিয়ায় কাজে যোগদান করতে না পারা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের প্রবেশ সহজতর করা যায়।

হাইকমিশনার জানান, এই বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি যৌথ প্রযুক্তিগত কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে একটি বৈঠক করেছে এবং এ সংক্রান্ত আরেকটি বৈঠক মঙ্গলবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

অক্টোবর মাসে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন– মালয়েশিয়া এই প্রক্রিয়া ত্বরান্বিত করবে, যাতে পরবর্তী দফায় মালয়েশিয়ায় কাজের জন্য বাংলাদেশি শ্রমিকরা পরিকল্পনা সাজাতে পারে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়াকে মাল্টিপল ভিসা দেয়ার আহ্বান

আপডেট সময় ০৭:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

মালয়েশিয়া সরকারের প্রতি বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে যান মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান। আলাপকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

আরও পড়ুন  দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়ায় যুবকের মৃত্যু, একমাস পর ফিরল মরদেহ