ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 578

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ তাদের ঘোষণা করা কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৯ জুন) রাতে এক সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে একই দিন এক বিবৃতিতে জানানো হয়, এনবিআরের চলমান আন্দোলনের কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দ্রুত কর্মকর্তাদের কর্মস্থলে ফেরার আহ্বান জানানো হয়। পাশাপাশি সতর্ক করে বলা হয়, যদি দ্রুত কাজে ফেরা না হয়, তবে জনগণ ও অর্থনীতির স্বার্থে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন  খাগড়াছড়িতে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১

বিবৃতিতে উল্লেখ করা হয়, এনবিআরের এই আন্দোলন পরিকল্পিত ও কুচক্রী মহলের ইন্ধনে পরিচালিত, যা জাতীয় স্বার্থ এবং সাধারণ নাগরিকদের অধিকার ক্ষুণ্ন করছে। প্রায় দুই মাস ধরে চলতে থাকা এই অচলাবস্থার কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ সামগ্রিক বাণিজ্যিক কর্মকাণ্ডে বিপর্যয় নেমে এসেছে।

এদিকে এনবিআর সংস্কার প্রক্রিয়াকে সামনে রেখে একটি ৫ সদস্যের উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার সন্ধ্যায় সচিবালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা জানান, এনবিআর সংস্কারের কাঠামো, প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া নিয়ে এই কমিটি বিস্তারিত আলোচনা করবে এবং সবার মতামত নেবে। তবে কমিটিতে কারা থাকছেন এবং তাদের দায়িত্ব কী হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘কমিটি এনবিআর সংস্কারের বাস্তব চিত্র, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা যাচাই করবে। এ ক্ষেত্রে ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজসহ সব পক্ষের সঙ্গে পরামর্শ চালিয়ে যাবে।’

এনবিআর সংস্কার নিয়ে জটিল পরিস্থিতিতে সরকারের এই নতুন উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, উপদেষ্টা কমিটির সুপারিশ বাস্তবায়ন এবং আন্দোলনকারীদের আস্থায় আনতে কার্যকর পদক্ষেপই হতে পারে সংকট নিরসনের মূল চাবিকাঠি।

নিউজটি শেয়ার করুন

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

আপডেট সময় ১১:৫৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ তাদের ঘোষণা করা কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৯ জুন) রাতে এক সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে একই দিন এক বিবৃতিতে জানানো হয়, এনবিআরের চলমান আন্দোলনের কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দ্রুত কর্মকর্তাদের কর্মস্থলে ফেরার আহ্বান জানানো হয়। পাশাপাশি সতর্ক করে বলা হয়, যদি দ্রুত কাজে ফেরা না হয়, তবে জনগণ ও অর্থনীতির স্বার্থে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন  এনবিআর বিলুপ্তির খসড়া বাতিলের দাবি কর আইনজীবী সংগঠনের