ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
স্পেনের পথে ২৭ দিনের সমুদ্রযাত্রা, ৮৩ জনের প্রাণহানি স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে চার দিনের সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • / 539

ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফরে আজ সোমবার (৯ জুন) যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ১১ জুন ড. ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ দেখা গেছে। যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতারা এই সফরকে সরকারের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক আরও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।

আরও পড়ুন  ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, তাঁরা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। তাদের আশা, এই সফরের মাধ্যমে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

উল্লেখ্য, সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলা পাড়া পরিদর্শনকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে স্থানীয় কমিউনিটির এক আলাপচারিতায় ড. ইউনূসের নাম উঠে আসে, যা এই সফরের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাজ্যে চার দিনের সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ১১:০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

চার দিনের সরকারি সফরে আজ সোমবার (৯ জুন) যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ১১ জুন ড. ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ দেখা গেছে। যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতারা এই সফরকে সরকারের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক আরও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।

আরও পড়ুন  আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয়: উপদেষ্টা ফাওজুল