ঢাকা ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন নিরাপত্তা ঝুঁকিতে ইসলামাবাদ, করাচি ও লাহোরে ভিসা সেবা বন্ধ সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সৌদি আরবে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত ওমানের মধ্যস্থতার আলোচনার খবর ‘ভিত্তিহীন’: বলছে তেহরান ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয়

জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু: আসিফ নজরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 117

ছবি সংগৃহীত

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। ‘বিচার শুরু’ শিরোনামের ওই পোস্টে তিনি উল্লেখ করেন, “জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি ছিল সমাজে। সেই প্রক্রিয়া শুরু হয় আট মাস আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্ঠনের মধ্য দিয়ে।”

আরও পড়ুন  নতুন সংবিধান দীর্ঘ প্রক্রিয়া: আসিফ নজরুল

ড. আসিফ নজরুল জানান, এরপর তদন্তকারী ও প্রসিকিউশন অফিস পুনর্গঠন করা হয়। ইতোমধ্যে তদন্ত দল একাধিক মামলার তদন্ত শেষ করেছে। এসব মামলার মধ্যে একটি মামলায় প্রসিকিউশন টিম চার্জশিট প্রস্তুত করে এবং তা ট্রাইব্যুনালে জমা দেয়। রবিবার ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে ফরমাল চার্জ গ্রহণ করে, যা বিচার কার্যক্রম শুরুর গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি বলেন, “ফরমাল চার্জ আমলে নেওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন বিচার প্রক্রিয়ার সূচনা হলো।”

পোস্টে আরও উল্লেখ করা হয়, মানবতাবিরোধী অপরাধের অন্যতম প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি শিগগিরই শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে লিখেন, “ইনশাল্লাহ, ড. ইউনূস সরকারের আমলেই এই মামলার রায় দেখতে পাব আমরা। গণহত্যার বিচার আমাদের জাতীয় অঙ্গীকার। এ ধরনের মামলায় এত দ্রুত শুনানি শুরুর ঘটনা বাংলাদেশে এই প্রথম।”

ফেসবুক পোস্টে উপদেষ্টা আরও বলেন, বিচার প্রক্রিয়ার এই অগ্রগতি দেশের আইন ও বিচার ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। জনগণের প্রত্যাশিত ন্যায়বিচার নিশ্চিত করতে এই উদ্যোগ সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই বিচারের দাবি ওঠে আসছিল। এ ঘটনায় যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে সরকারের এই উদ্যোগ জনমনে নতুন আশার সঞ্চার করেছে।

নিউজটি শেয়ার করুন

জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু: আসিফ নজরুল

আপডেট সময় ০৬:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫