ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

রামগড়ে সীমান্তে ৫ জনকে পুশইন করেছে বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 512

ছবি সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে ৫ জনকে অবৈধভাবে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এরা সকলেই ভারতের গুজরাটের বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে রামগড় উপজেলা প্রশাসন। বৃহস্প্রতিবার ২২ মে ভোরে রামগড় পৌরসভার ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করা হয়।

জানা যায়, ফেনী নদী সীমান্ত পার হয়ে রামগড়-ফেনী মুল সড়কের পাশে সোনাইপুল বাজার যাত্রী চাউনিতে অবস্থান করলে স্থানীয়রা ৫ ভারতীয় এই পরিবারকে আটক করে মহামুনি বিজিবি ক্যাম্পকে খবর দিলে বিজিবি তাদেরকে হেফাজতে নিয়ে যায়।

আরও পড়ুন  মুজিবনগর সীমান্তে এক রোহিঙ্গাসহ ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠালো বিএসএফ

আটকৃতরা হলেন, মোঃ উম্মেদ আলী (৪২) তার স্ত্রী সেলিনা বেগম (৩৫), তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমামিয়া খাতুন (৮)।

আটককৃত মোঃ উম্মেদ আলী জানান, তাদেরকে প্রথমে বিমানে পরে বাসে করে গুজরাট থেকে ত্রিপুরায় নিয়ে আসা হয়। গতরাতে হাতচোখ বেঁধে তার পরিবার সহ আরো অনেককে ফেনী নদীতে ছেড়ে দিলে জান নিয়ে বাংলাদেশ সীমান্তে উঠেন আসেন। ফের ভারত সীমান্তে গেলে মেরে ফেলার হুমকি দেয় বিএসএফ।

রামগড় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন বলেন, রামগড় সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ৫ ভারতীয় নাগরিককে বিজিবি আটক করেছে তাদেরকে পুলিশ ও বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জনান, বিএসএফ কর্তৃক পুশইন করা ৫ জন নাগরিক কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর থানার চর সুপার কুটি গ্রামের বাসিন্ধা বলে ওই এলাকার চেয়ারম্যান ও মেম্বার এর সাথে কথা বলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আইনী প্রক্রিয়া শেষে পুশ ইনকৃত বাংলাদেশী এই ৫ নাগরিকদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

রামগড়ে সীমান্তে ৫ জনকে পুশইন করেছে বিএসএফ

আপডেট সময় ০৭:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫