ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 238

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে দারুণ শুরু করেছে টাইগাররা। ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০৯ বল বাকি থাকতে ৮ উইকেটের বড় জয় পায় লাল-সবুজের দল।

এই জয়ের ফলে দলের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা। এই ম্যাচ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছেন তরুণ পেসার নাহিদ রানা। তিনি প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে দারুণ চাপ তৈরি করেন। গতি ও বাউন্সের সমন্বয়ে পাকিস্তানি ব্যাটারদের বেশ ভুগিয়েছেন তিনি। দ্বিতীয় ম্যাচেও তার কাছ থেকে একই রকম পারফরম্যান্স আশা করছে দল।

আরও পড়ুন  চমক ছাড়াই কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা

প্রথম ম্যাচে নাহিদ রানা একাই নেন ৫ উইকেট। এছাড়া মেহেদী হাসান মিরাজ নেন ৩টি উইকেট এবং মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট।

দ্বিতীয় ম্যাচের আগে নিজের বোলিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, গত ম্যাচে আমার বোলিংয়ের নিয়ন্ত্রণ ভালো ছিল এবং লাইন ও লেন্থও ঠিক জায়গায় রাখতে পেরেছি। উইকেট ভালো ছিল। এই উইকেটে লাইন-লেন্থ ঠিক রাখতে না পারলে রান হয়ে যেত এবং উইকেটও পাওয়া যেত না।

প্রথম ম্যাচে যে উইকেটে খেলা হয়েছে সেটি ছিল স্পোর্টিং উইকেট। এমন উইকেটে স্পিনারদের জন্য বল করা কঠিন বলে জানান মিরাজ। তিনি বলেন, যেহেতু এমন উইকেটে খেলছি যেখানে বল স্বাভাবিকভাবে আসে, তাই স্পিনারদের জন্য চ্যালেঞ্জ থাকে। তবে ভালো জায়গায় বল করতে পারলে এবং লাইন-লেন্থ ঠিক থাকলে সফল হওয়ার সুযোগ বেশি থাকে।

অন্যদিকে পাকিস্তান দল এই সিরিজে কয়েকজন তরুণ ও অনভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে খেলছে। তাদের কয়েকজনের আন্তর্জাতিক অভিষেক হয়েছে প্রথম ম্যাচেই। নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চাইবে পাকিস্তান।

তবে বাংলাদেশের লক্ষ্য থাকবে ব্যাট ও বল—দুই বিভাগেই দাপুটে পারফরম্যান্স করে আজকের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা।

নিউজটি শেয়ার করুন

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

আপডেট সময় ১১:১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে দারুণ শুরু করেছে টাইগাররা। ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০৯ বল বাকি থাকতে ৮ উইকেটের বড় জয় পায় লাল-সবুজের দল।

এই জয়ের ফলে দলের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা। এই ম্যাচ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছেন তরুণ পেসার নাহিদ রানা। তিনি প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে দারুণ চাপ তৈরি করেন। গতি ও বাউন্সের সমন্বয়ে পাকিস্তানি ব্যাটারদের বেশ ভুগিয়েছেন তিনি। দ্বিতীয় ম্যাচেও তার কাছ থেকে একই রকম পারফরম্যান্স আশা করছে দল।

আরও পড়ুন  ম্যাচের শেষ বাঁশিতে ভিনিসিয়ুসের গোল, ব্রাজিলের উল্লসিত জয়