ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

শুভাঢ্যা খাল খননে সেনাবাহিনী, জুনে শুরু হচ্ছে ৩১৭ কোটি টাকার প্রকল্প: পরিবেশ উপদেষ্টা

শুভাঢ্যাখাল, সেনাবাহিনী, পরিবেশউপদেষ্টা
  • আপডেট সময় ১২:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 514

ছবি সংগৃহীত

আর্থিক সাশ্রয় ও কার্যকারিতার লক্ষ্যে রাজধানীর পাশবর্তী কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের দায়িত্ব এবার সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে। এক বছর মেয়াদি এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩১৭ কোটি টাকা। আগামী জুন মাসেই এ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১২ মে) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান উপদেষ্টা।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে বিশেষ বাহিনী গঠন করতে চলেছে ট্রাম্প

তিনি বলেন, “শুভাঢ্যা খালের বহু জায়গায় খালের অস্তিত্ব হারিয়ে গেছে। বর্জ্য জমে খাল যেন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। খালকে তার পুরোনো রূপে ফিরিয়ে আনতে হলে বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”

খাল সংস্কার ও পুনরুদ্ধার কার্যক্রমে স্থানীয়দের সচেতন ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, “সরকার কাজ করবে, তবে এলাকাবাসীকেও নিজেদের দায়িত্ব নিতে হবে। শুধু সরকারি উদ্যোগে টেকসই সমাধান আসবে না।”

তিনি আরও বলেন, “এই খাল কেরানীগঞ্জের জলাবদ্ধতা নিরসনসহ পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খাল পুনর্খননের মাধ্যমে ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থাও উন্নত হবে।”

ঢাকায় বর্ষাকালে জলাবদ্ধতা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, দুই সিটি করপোরেশন ইতোমধ্যেই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে বিভিন্ন খাল ও নালা পরিষ্কার, পুনঃখনন এবং আধুনিক ড্রেন নির্মাণের কাজ চলছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অবহেলিত শুভাঢ্যা খাল দখল ও দূষণে সংকুচিত হয়ে এসেছে। ফলে বর্ষা মৌসুমে কেরানীগঞ্জসহ ঢাকার আশপাশের এলাকায় জলাবদ্ধতা একটি স্বাভাবিক চিত্র হয়ে উঠেছে। খাল পুনরুদ্ধারের মাধ্যমে এ সমস্যা থেকে মুক্তির আশা করছেন সংশ্লিষ্টরা।

সরকারি কর্মকর্তারা জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হলে কাজের গতি, মান এবং স্বচ্ছতা নিশ্চিত করা যাবে।

পরিবেশবাদীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খাল পুনঃখননের পাশাপাশি খালের ধারে বসবাসকারী জনগণের পরিবেশ সচেতনতা বাড়ানো জরুরি। তাহলেই এ প্রকল্পের সুফল দীর্ঘমেয়াদে টেকসই হবে।

নিউজটি শেয়ার করুন

শুভাঢ্যা খাল খননে সেনাবাহিনী, জুনে শুরু হচ্ছে ৩১৭ কোটি টাকার প্রকল্প: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ১২:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

আর্থিক সাশ্রয় ও কার্যকারিতার লক্ষ্যে রাজধানীর পাশবর্তী কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের দায়িত্ব এবার সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে। এক বছর মেয়াদি এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩১৭ কোটি টাকা। আগামী জুন মাসেই এ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১২ মে) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান উপদেষ্টা।

আরও পড়ুন  ‘যতক্ষণ সরকার চাইবে, মাঠে থাকবে সেনাবাহিনী’: কুমিল্লায় সেনাপ্রধান