ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

এনবিআর বিলুপ্তির খসড়া বাতিলের দাবি কর আইনজীবী সংগঠনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 2741

ছবি সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রস্তাব থাকা খসড়া অধ্যাদেশকে দেশের রাজস্ব প্রশাসন ও অর্থনীতির জন্য ক্ষতিকর আখ্যায়িত করে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন (ডিটিবিএ)।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠন দুটির নেতারা। বক্তারা বলেন, শতবর্ষের পুরনো প্রতিষ্ঠান এনবিআর দেশের রাজস্ব ব্যবস্থার কেন্দ্রবিন্দু। এটি বিলুপ্ত করার সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তা রাজস্ব ব্যবস্থাপনায় এক গভীর শূন্যতা সৃষ্টি করবে।

আরও পড়ুন  করদাতাদের সতর্ক করল এনবিআর

তারা বলেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় একটি স্বাধীন ও দক্ষ রাজস্ব কর্তৃপক্ষ অপরিহার্য। বিশ্বের অধিকাংশ দেশেই এই ধরনের সংস্থা বিদ্যমান, যারা পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে রাজস্ব আদায়ে ভূমিকা রাখে। অথচ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিলুপ্তির প্রস্তাব ভবিষ্যতের জন্য অশনিসঙ্কেত।

বক্তারা অভিযোগ করেন, এনবিআর বিলুপ্তির বিষয়ে কোনো অংশীজন, বিশেষ করে কর আইনজীবীদের সঙ্গে আলোচনা বা মতবিনিময় করা হয়নি। কোনো ধরনের গবেষণা ছাড়াই তড়িঘড়ি করে খসড়া অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে, যা প্রক্রিয়াগতভাবেও প্রশ্নবিদ্ধ। তারা জানতে চান, উপদেষ্টা পরিষদ এই অধ্যাদেশ কোন স্বার্থে অনুমোদন দিয়েছে তা জাতিকে জানানো উচিত।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রয়োজনীয় সংস্কার অবশ্যই প্রয়োজন। তবে এনবিআরকে বিলুপ্ত না করে বরং আরও শক্তিশালী করা, আয়কর নীতি বিভাগকে আধুনিক ও দক্ষ করে গড়ে তোলাই এখন সময়ের দাবি। এনবিআর কোনো ব্যর্থ প্রতিষ্ঠান নয় বরং এটি দেশের অর্থনৈতিক ভিত শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

তারা সরকারের প্রতি আহ্বান জানান, এনবিআর বিলুপ্তির পথ থেকে সরে এসে টেকসই রাজস্বনীতি প্রণয়ন, প্রয়োজনীয় আইন সংস্কার, ব্যবস্থাপনার আধুনিকায়ন ও অটোমেশনসহ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করতে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিটিএলএ সভাপতি রমিজ উদ্দিন আহমেদ, ডিটিবিএ সভাপতি এ এইচ এম মাহাবুবুস সালেকীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এনবিআর বিলুপ্তির খসড়া বাতিলের দাবি কর আইনজীবী সংগঠনের

আপডেট সময় ০৫:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রস্তাব থাকা খসড়া অধ্যাদেশকে দেশের রাজস্ব প্রশাসন ও অর্থনীতির জন্য ক্ষতিকর আখ্যায়িত করে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন (ডিটিবিএ)।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠন দুটির নেতারা। বক্তারা বলেন, শতবর্ষের পুরনো প্রতিষ্ঠান এনবিআর দেশের রাজস্ব ব্যবস্থার কেন্দ্রবিন্দু। এটি বিলুপ্ত করার সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তা রাজস্ব ব্যবস্থাপনায় এক গভীর শূন্যতা সৃষ্টি করবে।

আরও পড়ুন  কর ব্যবস্থাকে সহজীকরণে এনবিআরের নতুন উদ্যোগ