ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বিমানবাহিনীর সাবেক প্রধানের সম্পদ জব্দের নির্দেশ, ব্যাংক হিসাবও অবরুদ্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 379

বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের নামে থাকা তিনটি ফ্ল্যাট, নির্মাণাধীন সাততলা ভবন ও সাত শতক জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

আরও পড়ুন  মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ২ জন বিমানবাহিনীর সদস্য

এদিন দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার আদালতে একটি আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, অবৈধ নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থপাচারের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে একটি অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানে প্রাথমিকভাবে দেখা গেছে, শেখ আব্দুল হান্নান তার নিজ নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি ও তার পরিবার এসব সম্পদ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে জরুরি ভিত্তিতে সম্পদগুলো জব্দ না করলে পরবর্তীতে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে।

আদালতে দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক উল্লিখিত সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

এর আগে গত ৫ মে একই আদালত শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং সানজিদা আক্তার নামের একজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

দুদক জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সম্পদের উৎস যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

বিমানবাহিনীর সাবেক প্রধানের সম্পদ জব্দের নির্দেশ, ব্যাংক হিসাবও অবরুদ্ধ

আপডেট সময় ০৪:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫