০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
৩০ বছর পর বাংলাদেশহীন বিশ্বকাপ: হাহাকার আর রোমাঞ্চের দোলাচল খুলনায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক, চুক্তির ইঙ্গিত ট্রাম্পের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা: আইন কী বলে, শাস্তি কি? জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি,জামায়াত ছাড়া সরকার গঠনের ইঙ্গিত সুপার এআই দখলের লড়াইয়ে চীনের প্রযুক্তি জায়ান্টরা লীগ এক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ জামায়াতের ঐক্যের সরকারে তারেক রহমানের ‘না’, নির্বাচনে জয় নিয়ে যা বললেন রয়টার্সকে আজ উত্তরবঙ্গের কোন ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান তারেক রহমানকে প্রকাশ্য আলোচনায় বসার আহ্বান জামায়াত আমিরের

কাতারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 103

ছবি সংগৃহীত

কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গত রোববার কাতারে এক সভায় সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাইসহ দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষই সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময়, প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণসহ যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে, শনিবার একটি সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরের অংশ হিসেবে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

এছাড়াও, সফরকালে তিনি কাতারের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন এবং দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে করণীয় বিষয়ে মতামত বিনিময় করবেন বলে জানা গেছে।

এই সফর বাংলাদেশ ও কাতারের মধ্যে সামরিক সম্পর্ককে আরও দৃঢ় করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

কাতারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ১২:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫