ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

বাংলাদেশে এখনো অন্তর্বর্তীকালীন সরকারকে ভালো সমাধান মনে করছে মানুষ: মুহাম্মদ ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 168

ছবি সংগৃহীত

বাংলাদেশের মানুষ এখনো মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারই তাদের জন্য ভালো সমাধান। তারা এখনো সরাসরি বলছে না, এই সরকার চলে যাক। এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ এপ্রিল) আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে সাক্ষাৎকারটি আল–জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন  নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছি, যার আয়োজন ফেব্রুয়ারিতে: প্রধান উপদেষ্টা

সাক্ষাৎকারের উপস্থাপক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেন, শেখ হাসিনার পতনের পর যেটিকে অনেকেই ‘মধুচন্দ্রিমা’ বলছেন, সেটি কি এখন শেষ? এবং সামনে যেসব বড় চ্যালেঞ্জ রয়েছে, তার সুনির্দিষ্ট জবাব কি সরকারের আছে?

প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “মধুচন্দ্রিমা শেষ হয়েছে কি না, সেটা বড় কথা নয়। বাংলাদেশের সাধারণ মানুষ এখনো বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারই উপযুক্ত। তারা এখনো সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছে না। বরং তারা চাইছে, এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করুক। সরকারও সেই লক্ষ্যে কাজ করছে।”

রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমরা আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, এই মানুষগুলো যেন নিরাপদে তাদের ঘরে ফিরতে পারে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদ পুনর্বাসনের পথ খুঁজে বের করার চেষ্টা চলছে।”

আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কি না এই প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, “দলটি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তারা নির্বাচন করবে কি না, সেটা তাদের নিজস্ব বিষয়। আর নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেটাও গুরুত্বপূর্ণ। আমরা এখনো এ বিষয়ে অপেক্ষায় আছি।”

এই সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের অবস্থান এবং রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। ড. ইউনূসের মতে, জনগণের আস্থার প্রতি শ্রদ্ধা রেখেই সরকার কাজ করে যাচ্ছে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই ভবিষ্যৎ নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে এখনো অন্তর্বর্তীকালীন সরকারকে ভালো সমাধান মনে করছে মানুষ: মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ১০:৪০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

বাংলাদেশের মানুষ এখনো মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারই তাদের জন্য ভালো সমাধান। তারা এখনো সরাসরি বলছে না, এই সরকার চলে যাক। এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ এপ্রিল) আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে সাক্ষাৎকারটি আল–জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক