ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তর আমেরিকা ২৩ দেশের বৈচিত্র্য, শক্তি ও সংস্কৃতির মহাদেশ হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক কৃষকের ভাগ্য উন্নয়নে ‘কৃষক কার্ড’ বিতরণ: শিবগঞ্জে শিক্ষামন্ত্রী ঐতিহ্যের সেতুবন্ধন: বর্ষবরণ ও হালখাতার বিবর্তন ও প্রাসঙ্গিকতা মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী ইসলামাবাদে ফের আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র, শুক্রবার শুরুর সম্ভাবনা পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, প্রাণ গেল কলেজছাত্রী দিয়ার ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র আশঙ্কা শোভাযাত্রার মোটিফ আটকে গেল মেট্রো ভবনে পহেলা বৈশাখে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান

পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 211

ছবি সংগৃহীত

প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার স্থানীয় সময় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যান।

আজ শনিবার অনুষ্ঠিত হবে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। এর আগে, বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের জন্য পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছে।

আরও পড়ুন  জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামি মুক্ত, কারাগারে ‘গুরুতর গাফিলতি’

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কর্মের গভীর অনুরাগী ছিলেন এবং বিভিন্ন সময় তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে অধ্যাপক ইউনূসের নিরলস প্রচেষ্টা এবং তাঁর ‘তিন শূন্য’ দর্শন, যা বেকারত্ব, দারিদ্র্য ও কার্বন নিঃসরণমুক্ত পৃথিবী গঠনের আহ্বান জানায় এসব চিন্তাকে পোপ ফ্রান্সিস আন্তরিকভাবে সমর্থন করতেন।

পোপ ফ্রান্সিস ও অধ্যাপক ইউনূস যৌথভাবে ভ্যাটিকানে ‘তিন শূন্য উদ্যোগ’ শুরু করেছিলেন, যার লক্ষ্য ছিল বিশ্বজুড়ে একটি ন্যায্য ও টেকসই সমাজ গড়ে তোলা। এ উদ্যোগে পোপ ফ্রান্সিস সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং মানবতার কল্যাণে কাজ করার জন্য অধ্যাপক ইউনূসের সঙ্গে একাধিকবার মতবিনিময় করেন।

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে অধ্যাপক ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁকে মানবতার এক অনন্য দূত হিসেবে স্মরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১১:১৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার স্থানীয় সময় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যান।

আজ শনিবার অনুষ্ঠিত হবে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। এর আগে, বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের জন্য পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছে।

আরও পড়ুন  নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার রিট খারিজ হাইকোর্টে