ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

শ্রম সংস্কার বাস্তবায়নে গঠিত হবে ইন্টারনাল কমিটি: শ্রম উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 145

ছবি সংগৃহীত

শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে একটি ইন্টারনাল কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২৩ এপ্রিল) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, শ্রমিক অসন্তোষ এবং সংস্কার বিষয়ে কমিশনের জমাকৃত প্রতিবেদন খতিয়ে দেখতে এ কমিটি গঠন করা হবে এবং দেশের আর্থ-সামাজিক বাস্তবতায় যতটুকু সংস্কার সম্ভব, তা দ্রুত বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন  বড় সুখবর সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য

ড. সাখাওয়াত হোসেন বলেন, “শ্রম মন্ত্রণালয়ে আমরা একটি অভ্যন্তরীণ কমিটি করব, যারা কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে বাস্তবধর্মী সিদ্ধান্ত নেবে। আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনার অপেক্ষায় না থেকে নিজ উদ্যোগেই কাজ শুরু করব।”

তিনি আরও জানান, “ডিসেম্বরের মধ্যে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব, তা নির্ভর করবে কাজের অগ্রগতির ওপর। তবে আমরা কাল থেকেই কাজ শুরু করব। নভেম্বরের আগেই প্রয়োজনে সুপারিশ বাস্তবায়ন শুরু হবে।”

শ্রমিকদের বেতন বিষয়েও দৃষ্টি দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, “মজুরি বোর্ড গঠন এখন সময়ের দাবি। শুনেছি, ট্যানারি খাতের অনেক মালিক শ্রমিকদের বেতন বাড়িয়েছেন, আবার অনেকেই বাড়াননি। বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হবে।”

এ সময় শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, “গণমাধ্যমের সহায়তা ছাড়া এই প্রতিবেদন প্রণয়ন সম্ভব হতো না। আমরা সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে সংক্ষিপ্ত ও বোধগম্য একটি প্রতিবেদন তৈরি করেছি।”

তিনি আরও বলেন, “আমরা শুধু ফাইলবন্দি প্রতিবেদন চাই না, বাস্তবায়নের জন্য সকলে মিলে কাজ করতে চাই। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য। শ্রমিকদের স্বীকৃতি দিতে হলে তাদের জন্য একটি মানসম্মত জীবনযাপনের উপযোগী বেতন নির্ধারণে পৃথক মজুরি বোর্ড থাকা জরুরি।”

প্রতিবেদনটি দ্রুত বাস্তবায়নে নীতিনির্ধারকরা সক্রিয় হবেন বলেই আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

শ্রম সংস্কার বাস্তবায়নে গঠিত হবে ইন্টারনাল কমিটি: শ্রম উপদেষ্টা

আপডেট সময় ০৬:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫