ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়লো জ্বালানি তেলের দাম সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন

শীর্ষ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান অধ্যাপক ইউনূসের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 129

ছবি সংগৃহীত

বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, এদেশে রয়েছে অপার সম্ভাবনা ও অভাবনীয় ব্যবসায়িক সুযোগ।

মঙ্গলবার সন্ধ্যায় কাতারের দোহায় অনুষ্ঠিত একটি বেসরকারি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে এই অনুষ্ঠানে বক্তৃতা দেন তিনি।

আরও পড়ুন  দ্বিতীয় টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শান্তর সামনে সিরিজ বাঁচানোর লড়াই

অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশ একটি বিস্ময়কর সম্ভাবনার দেশ। অর্থনীতির অনেক দিক এখনো উন্মোচিত হয়নি।” তিনি জানান, বাংলাদেশের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান এবং ভারতের সাতটি রাজ্য সমুদ্রবন্দর সুবিধা থেকে বঞ্চিত। যদি তাদের সমুদ্র বন্দরে প্রবেশাধিকার নিশ্চিত করা যায়, তবে বাংলাদেশ এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণ সমাজ প্রযুক্তিতে পারদর্শী। তাদের সৃজনশীলতা এবং উদ্যোগের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী করা সম্ভব। তিনি বলেন, “শিক্ষিত তরুণদের মেধা কাজে লাগালে বাংলাদেশ দ্রুতই এক উন্নত অর্থনৈতিক হাবে পরিণত হতে পারে।”

বিদেশি উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “বাংলাদেশে আপনারা বিনিয়োগ করুন, শিল্প-কারখানা স্থাপন করুন। বর্তমান সরকার সব ধরনের সহায়তা দেবে।”

সম্প্রতি অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রসঙ্গ টেনে অধ্যাপক ইউনূস বলেন, “বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি।”

বাংলাদেশের জনসংখ্যার প্রসঙ্গে তিনি বলেন, “এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। প্রায় ১৮ কোটি মানুষ ছোট্ট এ ভূখণ্ডে বসবাস করে। তাদের অর্ধেকেরও বেশি তরুণ, যারা আগামী দিনের ভবিষ্যৎ।”

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতি, বিচার বিভাগসহ বিভিন্ন খাতে সংস্কার এনেছে, যা পূর্ববর্তী সরকারের ১৬ বছরের অব্যবস্থাপনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদ এবং জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

শীর্ষ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান অধ্যাপক ইউনূসের

আপডেট সময় ১০:০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, এদেশে রয়েছে অপার সম্ভাবনা ও অভাবনীয় ব্যবসায়িক সুযোগ।

মঙ্গলবার সন্ধ্যায় কাতারের দোহায় অনুষ্ঠিত একটি বেসরকারি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে এই অনুষ্ঠানে বক্তৃতা দেন তিনি।

আরও পড়ুন  চীন, পাকিস্থান ও বাংলাদেশে নজরদারিতে, হলদিয়ায় নৌ ঘাঁটি গড়ছে ভারত