ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়লো জ্বালানি তেলের দাম সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন নিরাপত্তা ঝুঁকিতে ইসলামাবাদ, করাচি ও লাহোরে ভিসা সেবা বন্ধ সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সৌদি আরবে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত

জলবায়ু সংকটে একসঙ্গে কাজের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 132

ছবি সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলায় আঞ্চলিক ও বৈশ্বিক নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।

সোমবার (২১ এপ্রিল) ব্যাংককে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের একটি প্রতিনিধি দল সরাসরি অংশগ্রহণ করে। ভিডিও বার্তার মাধ্যমে দেশের বর্তমান অবস্থান তুলে ধরেন ড. ইউনুস।

আরও পড়ুন  সব সরকারি ভবনের ছাদে বসবে সোলার প্যানেল: প্রধান উপদেষ্টার নির্দেশ

তিনি বলেন, “একটি স্বৈরশাসনের অধীনে চরমভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার নিরলসভাবে কাজ করছে। আমরা একটি ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছি।”

প্রধান উপদেষ্টা জানান, দেশের সার্বিক সংস্কার কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে জলবায়ু সহনশীল নগর উন্নয়ন। এই লক্ষ্যে সরকার পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়েছে যা টেকসই উন্নয়নের পথকে মজবুত করবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঘনঘন বন্যা, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের মতো দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংকট মোকাবিলায় কেবল জাতীয় পর্যায়ের উদ্যোগ যথেষ্ট নয় এখানে প্রয়োজন যৌথ আন্তর্জাতিক প্রচেষ্টা।

ড. ইউনুস বিশেষভাবে জোর দেন ‘সামাজিক ব্যবসা’ প্রসঙ্গে। তিনি বলেন, গ্রামীণ অঞ্চলে যেমন সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য কমানো সম্ভব হয়েছে, তেমনি শহরেও এই মডেল কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব। দারিদ্র্য বিমোচনের পাশাপাশি এটি জলবায়ু সংকট মোকাবিলার একটি টেকসই পথ হতে পারে বলেও মত দেন তিনি।

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার বৈশ্বিক সংকটে দায়িত্বশীল ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, “এই সরকারের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে, যেখানে মানবিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা পাশাপাশি গুরুত্ব পাচ্ছে।”

ড. ইউনুসের এ বক্তব্য বিশ্বমঞ্চে বাংলাদেশের অঙ্গীকার এবং বাস্তব পদক্ষেপের প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

জলবায়ু সংকটে একসঙ্গে কাজের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০১:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলায় আঞ্চলিক ও বৈশ্বিক নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।

সোমবার (২১ এপ্রিল) ব্যাংককে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের একটি প্রতিনিধি দল সরাসরি অংশগ্রহণ করে। ভিডিও বার্তার মাধ্যমে দেশের বর্তমান অবস্থান তুলে ধরেন ড. ইউনুস।

আরও পড়ুন  জুলাই সনদ তৈরির পরই ভোট: প্রধান উপদেষ্টা