ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রাজবাড়ীতে রেলব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু শাহেদ ধাঁচে নতুন ড্রোন: ব্যাপক উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ সস্তা ড্রোনে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ: ব্যয়ের অসমতায় চাপে প্রচলিত শক্তি আফগানিস্তানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে ইরানের বুশেহর পারমাণবিক কমপ্লেক্সের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলা বিশ্বজুড়ে তিন দিন ঈদ: আজ, কাল ও পরশু কবে কোথায় জানুন

হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে লাইসেন্স বাতিল: ধর্ম উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 206

ছবি সংগৃহীত

পবিত্র হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, “সরকার এবার হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। হজযাত্রীদের যাতে কোনো ভোগান্তি না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হয়েছে।”

আরও পড়ুন  হজ ব্যবস্থাপনায় আরও সাশ্রয়ী পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ: ধর্ম উপদেষ্টা

তিনি জানান, আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। হজযাত্রীদের স্বাস্থ্যসেবার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এজন্য সৌদি আরবে পাঠানো হবে ২০০ জন অভিজ্ঞ চিকিৎসক ও নার্স, সাথে থাকছে এক কোটি টাকার ওষুধ।

তবে কিছু হজ এজেন্সির অব্যবস্থাপনা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। এখনো অনেক হজযাত্রীর বাসা ভাড়া ও পরিবহনের ব্যবস্থা চূড়ান্ত হয়নি। এ কারণে ৯টি এজেন্সিকে ইতোমধ্যেই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে তিনি সতর্ক করেন।

চলতি বছরে সরকারিভাবে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারিভাবে ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। তবে কিছু এজেন্সির অবহেলায় প্রায় ১০ হাজার ৪৮৭ জন হজযাত্রীর যাত্রা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বারবার তাগাদা দেয়ার পরও অনেক এজেন্সি সমস্যার সমাধানে গড়িমসি করছে।

ধর্ম উপদেষ্টা বলেন, “পবিত্র হজ একটি গুরুত্বপুর্ণ ধর্মীয় দায়িত্ব। এখানে কোনোমতেই গাফিলতি চলবে না। হজযাত্রীদের সর্বোচ্চ সম্মান ও সেবা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

উল্লেখ্য, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অথবা ৫ জুন ২০২৫ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। প্রস্তুতির বাকি সময়কে কার্যকরভাবে কাজে লাগিয়ে এ বছর সফল হজ ব্যবস্থাপনার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে লাইসেন্স বাতিল: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০২:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

পবিত্র হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, “সরকার এবার হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। হজযাত্রীদের যাতে কোনো ভোগান্তি না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হয়েছে।”

আরও পড়ুন  প্রধান উপদেষ্টার ঘোষণার আলোকে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা