ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জুলাইয়ের মধ্যে ভোটের রোডম্যাপ প্রকাশ করতে চায় ইসি, লক্ষ্য ডিসেম্বরেই ভোট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 169

ছবি সংগৃহীত

ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতির চূড়ান্ত ধাপে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক এই সংস্থা জুন-জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করতে চায়।

ইসি সূত্র জানায়, নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারিত না হলেও মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে একটি খসড়া কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে এবং অক্টোবরের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করতে চায় কমিশন।

আরও পড়ুন  কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রচারণার অপব্যবহার রোধে ইসিতে প্রস্তাব

তবে নির্বাচন হবে কবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও অন্তর্বর্তী সরকারের উদ্যোগের ওপর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচন ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে হতে পারে।

ভোটার তালিকা হালনাগাদ ও আসন সীমানা পুনর্নির্ধারণ এই দুইটি বড় কাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে ইসি। চলতি বছরের তথ্যের ভিত্তিতে ২ মার্চ ২০২৪ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি নতুন ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের বাদ দেওয়ার কাজও চলছে। জুনের মধ্যেই হালনাগাদ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য প্রয়োজনীয় আইনি সংশোধনী এখনো অনুমোদন পায়নি উপদেষ্টা পরিষদে। আদমশুমারির পর আসন পুনর্বিন্যাস জরুরি হলেও আইনের ছাপার ভুল সংশোধন ছাড়াই বড় পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছে ইসি।

নির্বাচন বাস্তবায়নের আরেক গুরুত্বপূর্ণ অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৫ আগস্টের ঘটনার পর এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি পুলিশ প্রশাসন। তবে ডিসেম্বরে ভোট হলে তারা প্রয়োজনীয় জনবল ও প্রস্তুতি রাখতে পারবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

নির্বাচনের আগে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংলাপ করবে ইসি। দিনক্ষণ নির্ধারিত না হলেও আলোচনা হবে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে।

সব মিলিয়ে ডিসেম্বরেই নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ নির্বাচন কমিশন। রাজনৈতিক ঐকমত্য ও প্রশাসনিক সহায়তা মিললে নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠানে বড় বাধা দেখছে না সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ের মধ্যে ভোটের রোডম্যাপ প্রকাশ করতে চায় ইসি, লক্ষ্য ডিসেম্বরেই ভোট

আপডেট সময় ১০:৫১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতির চূড়ান্ত ধাপে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক এই সংস্থা জুন-জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করতে চায়।

ইসি সূত্র জানায়, নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারিত না হলেও মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে একটি খসড়া কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে এবং অক্টোবরের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করতে চায় কমিশন।

আরও পড়ুন  ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম