ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

গাজার নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম ইসরায়েলি হামলায় নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 481

ছবি সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার রাজনৈতিক অঙ্গনে আবারও রক্তাক্ত অধ্যায়। মাত্র এক সপ্তাহ আগে দায়িত্ব নেওয়া নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন। রোববার (২৩ মার্চ) রাতে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে চালানো ভয়াবহ হামলায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন  যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের, আমরা দীর্ঘমেয়াদি লড়াইয়ের জন্য প্রস্তুত: হামাস

হামলার সময় বারহুম হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন বলে নিশ্চিত করেছে হামাস। একই হামলায় আরও একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আটজন। হাসপাতালের জরুরি বিভাগে আগুন ধরে যায়, যদিও পরবর্তীতে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে হাসপাতালটির বেশিরভাগ অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বারহুমের মৃত্যু নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি জানান, “ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ অভিযানে বারহুমকে টার্গেট করে হত্যা করা হয়েছে।”

এর মাত্র কয়েকদিন আগেই, ১৮ মার্চ ইসরায়েলের হামলায় নিহত হন তৎকালীন প্রধানমন্ত্রী ইশাম দা-লিস। তার স্থলাভিষিক্ত হয়েছিলেন ইসমাইল বারহুম। টানা দুজন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এমন হত্যাকাণ্ডকে রাজনৈতিক নেতৃত্ব ধ্বংসের পরিকল্পিত কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আলজাজিরা ও বিবিসি অ্যারাবির ক্যামেরায় ধরা পড়ে হামলার ভয়াবহতা। একটি ভিডিওতে দেখা যায়, আলজাজিরার এক সাংবাদিক নাসের হাসপাতালের বাইরে থেকে সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই মিসাইল সদৃশ কিছু একটি বিস্ফোরণে হাসপাতালটি কেঁপে ওঠে। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া আর আতঙ্ক।

গাজার জনগণ একদিকে যেমন স্বাস্থ্যসেবা পাচ্ছেন না, অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বকে হারিয়ে পড়ছেন গভীর অনিশ্চয়তায়। আন্তর্জাতিক মহলে এ হামলার প্রতিক্রিয়া এখনো পরিপূর্ণভাবে প্রকাশ না পেলেও, মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে থাকা গাজাবাসীর নিরাপত্তা ও স্বাভাবিক জীবনের আশার আলো যেন ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

গাজার নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম ইসরায়েলি হামলায় নিহত

আপডেট সময় ০৪:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকার রাজনৈতিক অঙ্গনে আবারও রক্তাক্ত অধ্যায়। মাত্র এক সপ্তাহ আগে দায়িত্ব নেওয়া নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন। রোববার (২৩ মার্চ) রাতে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে চালানো ভয়াবহ হামলায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন  শহীদ ও গুম-খুনের শিকার পরিবারের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী