ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইকুয়েডর: নিরক্ষরেখার দেশে প্রকৃতি ও সংস্কৃতির মিলন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ: এমপিদের প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান মালয়েশিয়া থেকে বাংলাদেশি গ্রেপ্তার, যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে এফবিআই পুরান ঢাকায় বার্ন ইউনিটের নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্বালানি সংকটের মুখে মার্কিন নিষেধাজ্ঞা ভুলে আবারও রাশিয়ার দ্বারস্থ হয়েছে ভারত। যুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র চায় ফিনল্যান্ড। যুদ্ধের উত্তেজনার মধ্যে ভারত মহাসাগরে জাহাজডুবি, বহু নাবিক নিখোঁজ কুর্দিদের অতিদ্রুত পক্ষ নির্বাচন করতে বলেছেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা, জরুরি পদক্ষেপ নিচ্ছে চীন-জাপান

দীর্ঘ ১০ মাস পর পৃথিবীতে ফিরছেন মার্কিন নভোচারী সুনিতা ও বুচ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 135

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘ ১০ মাস আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। নির্ধারিত মিশন শেষে দ্রুত ফেরার কথা থাকলেও মহাকাশযানের যান্ত্রিক ত্রুটির কারণে তাঁরা ফিরে আসতে পারেননি। তবে সব জটিলতা কাটিয়ে আগামী বুধবার তাঁরা পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

গতকাল সোমবার মার্কিন মহাকাশ সংস্থা নাসা আনুষ্ঠানিকভাবে তাঁদের ফেরার দিনক্ষণ নিশ্চিত করেছে। একই সঙ্গে মহাকাশ থেকে ফিরিয়ে আনার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

আরও পড়ুন  নয় মাস পর পৃথিবীতে ফিরলেন নভোচারী সুনীতা ও বুচ

নাসা ও স্পেসএক্স যৌথভাবে তাঁদের ফেরাতে ক্রু-১০ মিশন পরিচালনা করেছে। গত রোববার মহাকাশ স্টেশনে পৌঁছানো স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযান এবার তাঁদের ফিরিয়ে আনবে। সুনিতা ও বুচ গত বছরের জুন থেকে আইএসএস-এ অবস্থান করছেন। বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানের ত্রুটির কারণে তাঁরা ফিরে আসতে পারেননি। বাধ্য হয়ে নাসা যানটি খালি অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আনে এবং তাঁদের ফিরিয়ে আনার জন্য নতুন পরিকল্পনা নেয়। নাসা জানায়, নভোচারীদের ফেরানোর জন্য ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে গত শুক্রবার স্পেসএক্সের ক্রু ড্রাগন উৎক্ষেপণ করা হয়। প্রায় ২৯ ঘণ্টার যাত্রা শেষে এটি গত রোববার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছায়।

স্পেসএক্সের এই নতুন মিশনে মহাকাশ স্টেশনে ছয় মাসের জন্য চারজন নভোচারী যোগ দিয়েছেন। তাঁরা হলেন অ্যান ম্যাকক্লেইন, নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া অনিশি ও রাশিয়ার কিরিল পেসকভ। এদিকে, মহাকাশ স্টেশনে থাকা সাতজন নভোচারীর সঙ্গে স্থান বদল করে এবার পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর, নাসার নিক হেগ এবং রাশিয়ার আলেকসান্দর গরবুনোভ।

বিশ্বের অন্যতম শক্তিশালী মহাকাশযান ক্রু ড্রাগন ইতোমধ্যেই আইএসএস থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। শূন্য মাধ্যাকর্ষণের পরিবেশ থেকে পৃথিবীর অভিকর্ষজ জগতে ফেরার এ প্রক্রিয়া অত্যন্ত জটিল। এই মিশন নিয়ে রাজনীতিও হয়েছে। ট্রাম্প ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক দাবি করেন, ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের প্রশাসনের অবহেলার কারণেই সুনিতা ও বুচ এতদিন মহাকাশে আটকে ছিলেন। যদিও এর কোনো প্রমাণ নাসা দেয়নি।

মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার এই জটিল প্রক্রিয়া বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আবহাওয়া, মহাকাশযানের অবস্থা, সমুদ্রের পরিস্থিতি এবং পুনরুদ্ধার দলের প্রস্তুতি সবকিছুই ভূমিকা রাখবে। যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে ফেরার দিনক্ষণ আবার পরিবর্তিত হতে পারে।

দীর্ঘ সময় শূন্য মাধ্যাকর্ষণে থাকার ফলে নভোচারীদের শরীরে নানা পরিবর্তন ঘটে। অস্থিমজ্জার ঘনত্ব কমে যাওয়া, পেশির দুর্বলতা এবং রক্তচাপের পরিবর্তন তাদের জন্য সাধারণ সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই পৃথিবীতে ফেরার পর তাঁদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

দীর্ঘ ১০ মাস পর পৃথিবীতে ফিরছেন মার্কিন নভোচারী সুনিতা ও বুচ

আপডেট সময় ১০:৫১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫