খেলা শুরু হয়ে গেছে; সরকারকে প্রকাশ রাজ
- আপডেট সময় ০৭:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 51
ভারতের দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ধরপাকড়, ব্যারিকেড স্থাপন ও মেট্রো স্টেশন বন্ধের ঘটনায় নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘খেলা শুরু হয়ে গেছে।’ একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন, ‘আপনি এত ভয় পাচ্ছেন কেন? কেন কাঁপছেন?’
দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে চলমান বিক্ষোভে পুলিশের পদক্ষেপের প্রতিবাদে প্রকাশ রাজ এ মন্তব্য করেন।
আন্দোলনকারীদের আটকের ঘটনার নিন্দা জানিয়ে প্রকাশ রাজ সামাজিক যোগাযোগমাধ্যমে মোদি সরকারের সমালোচনা করেন। এ সময় নিজের অভিনীত ‘সিংহাম’ সিনেমার জনপ্রিয় সংলাপের অনুকরণে তিনি বলেন, ‘চিটিং করতা হ্যায় তু’—অর্থাৎ, ‘তুমি প্রতারণা করছ’।
দিল্লির এই ছাত্রবিক্ষোভকে কেন্দ্র করে প্রকাশ রাজের পাশাপাশি পরিচালক অনুরাগ কাশ্যপসহ বিনোদন ও সামাজিক অঙ্গনের আরও কয়েকজন পরিচিত ব্যক্তি প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের কেউ রাজপথে, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন।




















