ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

আঞ্চলিক শান্তি প্রচেষ্টায় ফের তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখতে সোমবার (২৪ আগস্ট) ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানের দুটি সরকারি সূত্রও বার্তা সংস্থা রয়টার্সকে আসিম মুনিরের তেহরান সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে শুরু হওয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিল পাকিস্তান।

আরও পড়ুন  পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত আরো ৩৫

পাকিস্তানের একটি সরকারি সূত্র জানিয়েছে, ইরান ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে। মুনিরের এবারের সফরে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিও আলোচনায় আসতে পারে।

অন্য একটি সূত্র জানিয়েছে, ইসলামাবাদের সমঝোতা স্মারক, ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি এবং পাকিস্তান-তুরস্ক-সৌদি আরবের সাম্প্রতিক চুক্তির পরবর্তী পরিস্থিতি নিয়েও ইরানি নেতাদের সঙ্গে আলোচনা করবেন মুনির। আলোচনায় হুথি ইস্যুও থাকতে পারে বলে ওই সূত্র জানিয়েছে।

এদিকে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পরিকল্পনাকে ঘিরে অঞ্চলটিতে উত্তেজনা বাড়ছে। নিষেধাজ্ঞার জবাবে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে তেহরান।

এমন পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফরকে আঞ্চলিক উত্তেজনা কমানোর চলমান কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আঞ্চলিক শান্তি প্রচেষ্টায় ফের তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

আপডেট সময় ১১:৪৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখতে সোমবার (২৪ আগস্ট) ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানের দুটি সরকারি সূত্রও বার্তা সংস্থা রয়টার্সকে আসিম মুনিরের তেহরান সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে শুরু হওয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিল পাকিস্তান।

আরও পড়ুন  ইরানের পারমাণবিক স্থাপনায় যৌথ হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল