ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সৌদি আরবে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত ওমানের মধ্যস্থতার আলোচনার খবর ‘ভিত্তিহীন’: বলছে তেহরান ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাজিল: দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ও বৈচিত্র্যের শক্তি সংসদে রাষ্ট্রপতির ভাষণ না দিতে প্রধানমন্ত্রীকে চিঠি ওজন কমানোর ‘গোপন অস্ত্র’ পর্যাপ্ত ঘুম?

হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা দেওয়ার অভিযোগে ব্রিটিশ মন্ত্রী বরখাস্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 159

ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী অ্যান্ড্রু গুয়েন (৫০) হোয়াটসঅ্যাপ গ্রুপে বিতর্কিত বার্তা পাঠানোর অভিযোগে শনিবার (৮ ফেব্রুয়ারি) বরখাস্ত হয়েছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার বরখাস্তের ঘোষণা দেন।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, অ্যান্ড্রু গুয়েন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্ণবাদী ও যৌন উত্তেজক মন্তব্য করেন। তিনি একসময় লিখেছিলেন যে, তার ভোট না পাওয়া এক পেনশনভোগী নারী আগামী নির্বাচনের আগেই মারা যাবেন। আরও অভিযোগ রয়েছে, তিনি ইহুদীবিদ্বেষ এবং উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলিনা রায়নার সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন।

আরও পড়ুন  আইপিএল ঘিরে হোয়াটসঅ্যাপ বেটিং স্ক্যাম, সাবধান না হলে সর্বনাশ!

ঘটনাটি প্রকাশ্যে আসার পর অ্যান্ড্রু গুয়েন জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি এক্স (পুরনো টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, “আমি আমার মন্তব্যের জন্য গভীরভাবে অনুতপ্ত। আমি যে কোনো অপরাধের জন্য ক্ষমাপ্রার্থী।”

অ্যান্ড্রু গুয়েনের বিরুদ্ধে আনা অভিযোগগুলি জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সরকারও তার শাস্তির বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে। এখন দেখা যাক, এই ঘটনাটি যুক্তরাজ্যের রাজনীতিতে আরও কোন প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন

হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা দেওয়ার অভিযোগে ব্রিটিশ মন্ত্রী বরখাস্ত

আপডেট সময় ০১:২৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী অ্যান্ড্রু গুয়েন (৫০) হোয়াটসঅ্যাপ গ্রুপে বিতর্কিত বার্তা পাঠানোর অভিযোগে শনিবার (৮ ফেব্রুয়ারি) বরখাস্ত হয়েছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার বরখাস্তের ঘোষণা দেন।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, অ্যান্ড্রু গুয়েন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্ণবাদী ও যৌন উত্তেজক মন্তব্য করেন। তিনি একসময় লিখেছিলেন যে, তার ভোট না পাওয়া এক পেনশনভোগী নারী আগামী নির্বাচনের আগেই মারা যাবেন। আরও অভিযোগ রয়েছে, তিনি ইহুদীবিদ্বেষ এবং উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলিনা রায়নার সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন।

আরও পড়ুন  হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আনলো মেটা