ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 26

ছবি সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) আঘাত হানা এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯৯ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল আন্দিজ পর্বতমালায় আনিসো শহরের প্রায় ৩১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

আরও পড়ুন  আসামে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল

পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের (আইজিপি) প্রধান হারনান্দো তাভেরা জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তি অনেক গভীরে হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে তিনি বলেন, ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিল। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আইজিপি অবশ্য প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ২ বলে জানিয়েছিল। পরে ইউএসজিএসের হিসাবে এর মাত্রা ৬ দশমিক ৭ নির্ধারণ করা হয়।

পেরু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ এবং প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। বিশ্বের প্রায় ৮৫ শতাংশ ভূমিকম্পনজনিত কার্যকলাপ এই অঞ্চলে ঘটে।

নিউজটি শেয়ার করুন

পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ১০:১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) আঘাত হানা এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯৯ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল আন্দিজ পর্বতমালায় আনিসো শহরের প্রায় ৩১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

আরও পড়ুন  ভূমিকম্পে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় তীব্র খাদ্য ও আশ্রয় সংকট