ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

ক্যারলের মামলায় ট্রাম্পের আবেদন ফের নাকচ সুপ্রিম কোর্টের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

সাবেক ম্যাগাজিন কলামিস্ট ক্যারলকে যৌন নিপীড়ন ও মানহানির দায়ে অভিযুক্ত করে দেওয়া দেওয়ানি মামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আপিলের আবেদন দ্বিতীয়বারের মতো নাচক করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত আদালতের আদেশ তালিকায় ডোনাল্ড ট্রাম্পের পুনর্বিবেচনার আবেদন খারিজ করা হয়। খবর আল-জাজিরার।

আরও পড়ুন  ট্রাম্পের পাল্টা শুল্কে কাঁপছে বিশ্ববাজার, আলোচনায় যুক্তরাষ্ট্রের দ্বারস্থ অর্ধশতাধিক দেশ

এছাড়া ২০২৩ সালের জুন মাসে আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের আপিল শুনতে অস্বীকৃতি জানিয়েছিল সুপ্রিম কোর্ট।

ওই রায়ে একটি জুরি ডোনাল্ড ট্রাম্পকে ১৯৯৬ সালে ক্যারলকে যৌন নিপীড়নের জন্য দায়ী করে প্রায় ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।

ক্যারলের আইনজীবী রবার্টা এক বিবৃতিতে জানান, সুপ্রিম কোর্ট আবারও মামলাটি শুনতে অস্বীকৃতি জানিয়েছে, যার কারণে তারা আদালতের এই সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট।

তবে আদালত কেন আবেদনটি নাকচ করেছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। একইদিনে আদালত মোট ৩৩টি পুনর্বিবেচনার আবেদন নাকচ করে দেন।

জুনে ডোনাল্ড ট্রাম্পের আপিল নাকচ হওয়ার পর ক্যারল প্রায় ৫৮ লাখ ডলার ক্ষতিপূরণ পেয়েছেন।

লেখক ও সাবেক ম্যাগাজিন কলামিস্ট ক্যারল ও ট্রাম্পের আইনি লড়াই শুরু হয় ২০১৯ সালে। সেসময় ক্যারল তার একটি স্মৃতিকথার অংশ প্রকাশ করে অভিযোগ করেন, ১৯৯৬ সালে নিউইয়র্কের বার্গডর্ফের একটি পোশাক পরিবর্তনকক্ষে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ অস্বীকার করে ক্যারলকে ‘পাগল’ বলে মন্তব্য করেন।

৫৮ লাখ ডলারের মামলাটি মূলত ২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের করা মন্তব্যের কারণে। সেসময় তিনি ক্যারলের মামলাকে ‘ভুয়া’ ও ‘প্রতারণার’ মামলা বলে অভিহিত করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

ক্যারলের মামলায় ট্রাম্পের আবেদন ফের নাকচ সুপ্রিম কোর্টের

আপডেট সময় ০১:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

সাবেক ম্যাগাজিন কলামিস্ট ক্যারলকে যৌন নিপীড়ন ও মানহানির দায়ে অভিযুক্ত করে দেওয়া দেওয়ানি মামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আপিলের আবেদন দ্বিতীয়বারের মতো নাচক করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত আদালতের আদেশ তালিকায় ডোনাল্ড ট্রাম্পের পুনর্বিবেচনার আবেদন খারিজ করা হয়। খবর আল-জাজিরার।

আরও পড়ুন  ট্রাম্প: কানাডা যদি যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হয়, তবু জাতীয় সংগীত বজায় রাখতে পারবে