ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

দ্বিতীয় মেয়াদে জাম্বিয়ার প্রেসিডেন্ট হিচিলেমা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে প্রকাশিত দেশটির নির্বাচন কমিশনের ফলাফলে দেখা গেছে, বৈধ ভোটের প্রায় ৬০ শতাংশ পেয়েছেন তিনি। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠায় ভোটের পুরো প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিচিলেমার প্রধান প্রতিদ্বন্দ্বী ব্রায়ান মুন্ডুবিলে পেয়েছেন প্রায় ৩৮ শতাংশ ভোট। প্রেসিডেন্ট হিসেবে এটি ছিল হিচিলেমার সপ্তমবারের মতো নির্বাচনে অংশ নেওয়ার প্রচেষ্টা। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে বাড়তি সুবিধা থাকায় তার জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। অন্যদিকে মুন্ডুবিলে প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন  জাম্বিয়াকে গোলবন্যায় ভাসালো আর্জেন্টিনা

১৩ আগস্ট ভোটের আগে জাম্বিয়ার পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে ভোটের দিন ও রাতে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই রাতে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিরোধী দলের কয়েকজন শীর্ষ নেতাও ছিলেন। অভিযানের সময় গোলাগুলির ঘটনাও ঘটে। তখন ঘটনাস্থলে ছিলেন মুন্ডুবিলে।

এর পরদিন ভোট গণনা কয়েক ঘণ্টার জন্য স্থগিত করে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রের কর্মীদের ওপর সহিংসতা এবং ব্যালট পেপার চুরির অভিযোগ পাওয়ার পর কমিশন এই সিদ্ধান্ত নেয়।

মুন্ডুবিলে অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্রের ফলাফলের ফরম পরিবর্তনের সম্ভাব্য তথ্য তিনি পেয়েছেন। এ ঘটনায় দ্রুত স্বাধীন তদন্তের দাবি জানান তিনি।

তবে বিরোধী প্রার্থীর এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে হিচিলেমার শিবির। তাদের দাবি, মুন্ডুবিলে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।

নির্বাচন ঘিরে অভিযোগ ও উত্তেজনার মধ্যেই প্রকাশিত ফলাফলে প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য জাম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছেন হাকাইন্দে হিচিলেমা।

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয় মেয়াদে জাম্বিয়ার প্রেসিডেন্ট হিচিলেমা

আপডেট সময় ০৯:৩৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে প্রকাশিত দেশটির নির্বাচন কমিশনের ফলাফলে দেখা গেছে, বৈধ ভোটের প্রায় ৬০ শতাংশ পেয়েছেন তিনি। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠায় ভোটের পুরো প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিচিলেমার প্রধান প্রতিদ্বন্দ্বী ব্রায়ান মুন্ডুবিলে পেয়েছেন প্রায় ৩৮ শতাংশ ভোট। প্রেসিডেন্ট হিসেবে এটি ছিল হিচিলেমার সপ্তমবারের মতো নির্বাচনে অংশ নেওয়ার প্রচেষ্টা। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে বাড়তি সুবিধা থাকায় তার জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। অন্যদিকে মুন্ডুবিলে প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন  সিরিয়ার নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ আল-শারা