ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 62

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতা চূড়ান্ত হওয়ার প্রত্যাশায় ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার, ২ আগস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে, কারণ সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা হয়েছে।

আরও পড়ুন  নিরাপত্তার চাপে লোকচক্ষুর আড়ালে ব্যারন ট্রাম্প

তার ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য ওই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো হবে।

ট্রাম্প বলেন, বিশ্বের স্বার্থ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থ বিবেচনায় তিনি হামলা বাতিলে সম্মত হয়েছেন। তবে এ জন্য দ্রুত একটি চুক্তি সম্পন্ন হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, এই সিদ্ধান্তের বিষয়ে ইসরাইলও তার সঙ্গে একমত হয়েছে। পোস্টের শেষাংশে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি দ্রুত চুক্তি সম্পন্ন করার আহ্বান জানান।

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরান বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ১০:১৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতা চূড়ান্ত হওয়ার প্রত্যাশায় ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার, ২ আগস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে, কারণ সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা হয়েছে।

আরও পড়ুন  যুদ্ধ বিরতিতে কঠোর শর্ত ইরানের, জাতীয় স্বার্থ রক্ষা ছাড়া কোনো আপস নয়