ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইরানে নতুন মার্কিন অভিযান, ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 67

ছবি সংগৃহীত

ইরানে তৃতীয় দফার সামরিক অভিযান শেষ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, সর্বশেষ অভিযানে ইরানের ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুশেহর প্রদেশের পাঁচটি শহরসহ দেশের বিভিন্ন এলাকায় মার্কিন বিমান হামলা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

আরও পড়ুন  ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ

সেন্টকমের দাবি, সর্বশেষ অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ-সামরিক স্থাপনা, গোলাবারুদ সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রসহ প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, গত এক সপ্তাহে তিন দফা অভিযানে ইরানের ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌপথে হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনাই এসব অভিযানের মূল উদ্দেশ্য।

সেন্টকম আরও জানিয়েছে, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাহিনী ৮০০টির বেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রমে সহায়তা করেছে। এসব জাহাজে প্রায় ৪০ কোটি ব্যারেল তেল পরিবহন করা হচ্ছিল বলে দাবি করেছে তারা।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্র বুশেহর প্রদেশের আসালুয়েহ, দেইর, বুশেহর, দাশতি ও তাঙ্গেস্তান শহরে বিমান হামলা চালিয়েছে।

ইরানের কর্মকর্তাদের দাবি, চলমান সংঘাতের মধ্যে বুশেহর প্রদেশ একাধিকবার হামলার শিকার হয়েছে। চলতি সপ্তাহের আগের হামলাগুলোতে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকা এবং কিছু বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানিয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, পশ্চিম ইরানের লোরেস্তান প্রদেশের ভেইসিয়ান শহরের উপকণ্ঠেও দুটি বিমান হামলা চালানো হয়েছে। প্রদেশটির রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিকবিষয়ক উপপ্রধান সাঈদ পুরআলি বলেছেন, ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এদিকে ইরনা জানিয়েছে, পশ্চিম ইরানের খোন্দাব শহরের একটি সামরিক ঘাঁটিও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থাটি জানিয়েছে, রোববার (১২ জুলাই) সকালের ওই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও সম্ভাব্য হতাহতের তথ্য এখনও যাচাই করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ইরানে নতুন মার্কিন অভিযান, ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি

আপডেট সময় ০৩:০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ইরানে তৃতীয় দফার সামরিক অভিযান শেষ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, সর্বশেষ অভিযানে ইরানের ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুশেহর প্রদেশের পাঁচটি শহরসহ দেশের বিভিন্ন এলাকায় মার্কিন বিমান হামলা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

আরও পড়ুন  পেন্টাগনের নতুন কৌশলে চীনের বদলে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ও পশ্চিম গোলার্ধ অগ্রাধিকার