ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

ছয় দিনের রাষ্ট্রীয় শোক শেষে খামেনির দাফন সম্পন্ন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 43

ছবিসংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ছয় দিনের রাষ্ট্রীয় শোক শেষে জন্মভূমি মাশহাদে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার, ৯ জুলাই স্থানীয় সময় দুপুরে ইমাম রেজার মাজারের কাছে তাকে সমাহিত করা হয়। শুক্রবার, ১০ জুলাই তেহরান সরকার আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

১৯৩৯ সালে মাশহাদ শহরেই জন্মগ্রহণ করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। জন্মভূমির মাটিতেই তাকে সমাহিত করা হয়েছে।

আরও পড়ুন  ইউরেনিয়াম মজুদের বিষয়ে কোনো ছাড় নয়, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

দাফন অনুষ্ঠানে খামেনির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে তার মেজো ছেলে এবং ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে সেখানে দেখা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দেশটিতে সামরিক অভিযান শুরু করে। ওই হামলার প্রথম দিনেই আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। একই হামলায় তার স্ত্রী, কন্যা, নাতি এবং মোজতবা খামেনির স্ত্রী নিহত হন। এছাড়া মোজতবা খামেনি গুরুতর আহত হন।

আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকারের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ নেতা। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৮৯ সালে তার মৃত্যুর পর সেই দায়িত্ব পান আলী খামেনি। সর্বোচ্চ নেতা হওয়ার আগে তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় ৩৭ বছর তিনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার খামেনির মরদেহ একটি ট্রাকে করে মাশহাদের জনাকীর্ণ সড়ক দিয়ে ইমাম রেজার মাজারের দিকে নেওয়া হয়। এ সময় ট্রাকের দুই পাশে সাদা পাগড়ি পরিহিত আলেমরা হেঁটে যান। কালো পোশাক পরা বিপুলসংখ্যক শোকাহত মানুষ জাতীয় পতাকা, খামেনির ছবি এবং বিপ্লবী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে শেষযাত্রায় অংশ নেন।

খামেনির দাফনের মধ্য দিয়ে ইরানে ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। শেষ জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ছেলে মোস্তফা খামেনি। এ সময় খামেনির চার ছেলের মধ্যে মোস্তফা, মাসুদ ও মেইসাম উপস্থিত থাকলেও মোজতবা খামেনি অনুপস্থিত ছিলেন।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তাজনিত ঝুঁকি এবং চিকিৎসাধীন থাকার কারণে মোজতবা খামেনি শোকানুষ্ঠান ও জানাজায় অংশ নিতে পারেননি। ২৮ ফেব্রুয়ারির হামলায় আহত হওয়ার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসির তথ্য অনুযায়ী, ধর্মীয় পরিবারে জন্ম নেওয়া আলী খামেনি মাশহাদ ও কোমে ইসলামি শিক্ষা গ্রহণ করেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তিনি দ্রুত দেশটির শীর্ষ নেতৃত্বে উঠে আসেন এবং ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

ছয় দিনের রাষ্ট্রীয় শোক শেষে খামেনির দাফন সম্পন্ন

আপডেট সময় ০২:৪৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ছয় দিনের রাষ্ট্রীয় শোক শেষে জন্মভূমি মাশহাদে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার, ৯ জুলাই স্থানীয় সময় দুপুরে ইমাম রেজার মাজারের কাছে তাকে সমাহিত করা হয়। শুক্রবার, ১০ জুলাই তেহরান সরকার আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

১৯৩৯ সালে মাশহাদ শহরেই জন্মগ্রহণ করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। জন্মভূমির মাটিতেই তাকে সমাহিত করা হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন নিয়ে আরবদের প্রতি ইরানের হুঁশিয়ারি বার্তা 