ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম :

খামেনির দাফনের আগে ইরানে হামলা, ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ রেলপথ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

ইরানের জন্মশহর মাশহাদে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের প্রস্তুতির মধ্যেই যুক্তরাষ্ট্রের হামলায় তেহরান-মাশহাদ রেলপথে চলাচল ব্যাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। হামলায় দুটি সেতু ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানায়, মার্কিন হামলায় তেহরান ও মাশহাদের মধ্যকার গুরুত্বপূর্ণ রেলপথ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একই সময়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলায় দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন  ইরানে সম্ভাব্য বড় আকারের হামলার দাবি, পাল্টা জবাবের প্রস্তুতি তেহরানের

ইসলামিক রিপাবলিক রেলওয়ের এক মুখপাত্র আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিমকে বলেন, ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত মেরামতের কাজ চলছে এবং যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

তেহরান ও উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের মধ্যকার রেলপথটি ইরানের অন্যতম ব্যস্ত রুট হিসেবে পরিচিত।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগের রাতে ইরানে ‘খুব কঠোরভাবে’ হামলা চালানো হয়েছে এবং প্রয়োজন হলে আরও হামলা চালানো হতে পারে।

এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী মাহান এয়ারের একটি বিমান মাশহাদে পৌঁছেছে। ইরানের গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে বিমানটি অবতরণের পর বিমানবন্দরে চলাচলের দৃশ্য দেখা যায়। মাশহাদই খামেনির জন্মশহর।

দাফনের আগে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

খামেনির মৃত্যুর পর গত ছয় দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন স্থানে শোকানুষ্ঠান ও শেষ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি চলছে। নাজাফ থেকে মরদেহ মাশহাদে পৌঁছানোর মধ্য দিয়ে সেই কর্মসূচির শেষ পর্ব শুরু হয়েছে।

খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি জানিয়েছেন, জীবদ্দশায় আয়াতুল্লাহ আলী খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাকে যেন মাশহাদে ইমাম রেজার মাজারের কাছে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

খামেনির দাফনের আগে ইরানে হামলা, ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ রেলপথ

আপডেট সময় ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

ইরানের জন্মশহর মাশহাদে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের প্রস্তুতির মধ্যেই যুক্তরাষ্ট্রের হামলায় তেহরান-মাশহাদ রেলপথে চলাচল ব্যাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। হামলায় দুটি সেতু ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানায়, মার্কিন হামলায় তেহরান ও মাশহাদের মধ্যকার গুরুত্বপূর্ণ রেলপথ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একই সময়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলায় দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন  ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের আহ্বান