ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

তিস্তা প্রকল্পে সব ধরনের সহযোগিতায় প্রস্তুত চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে সব ধরনের কারিগরি ও প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, এ প্রকল্পে বেইজিং আগের অবস্থানেই রয়েছে এবং বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তার মতে, এ সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হয়েছে এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন  বেইজিংয়ে ট্রাম্প-শি জিনপিং শীর্ষ বৈঠক

তিনি বলেন, বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে চীন আগের প্রতিশ্রুতিতেই অটল রয়েছে এবং প্রয়োজনীয় কারিগরি ও অন্যান্য সহায়তা দিতে প্রস্তুত।

চীনা রাষ্ট্রদূত জানান, এর আগে একটি চীনা কোম্পানি তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই করেছে। পরবর্তী ধাপে বাংলাদেশ ও চীনের বিশেষজ্ঞরা যৌথভাবে এ-সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নেবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে তা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

তিস্তা প্রকল্পে সব ধরনের সহযোগিতায় প্রস্তুত চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

আপডেট সময় ০৪:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে সব ধরনের কারিগরি ও প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, এ প্রকল্পে বেইজিং আগের অবস্থানেই রয়েছে এবং বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তার মতে, এ সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হয়েছে এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন  “বেইজিং: ইতিহাস, ঐতিহ্য ও আধুনিকতার শহর”