০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি

বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীর ইতালিতে ফেরা নিশ্চিত, আদালতের নির্দেশ কার্যকর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 150

ইতালির মেলোনি সরকারের নেওয়া অবৈধ অভিবাসীদের আলবেনিয়ার আশ্রয় কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত আবারও আদালতে ব্যর্থ হয়েছে। সর্বশেষ আদালতের আদেশে ৪৩ জন অভিবাসী, যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি, ইতালিতে ফেরার সুযোগ পেলেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) আদালত অভিবাসীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন এবং শনিবার সন্ধ্যার মধ্যে তাদের ইতালিতে ফিরিয়ে আনার রায় দেন। ফলে এটি ইতালির সরকারের জন্য তৃতীয়বারের মতো একটি বড় আইনি ধাক্কা।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাধ্য হয়ে আদালতের রায় কার্যকর করেছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিরা স্বস্তি প্রকাশ করেছেন এবং আদালতের মানবিক দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিচারকরা বলেছেন, “প্রত্যেক অভিবাসীর স্বাধীনতা ও অধিকারকে সম্মান করা উচিত। আশ্রয়ের নামে কাউকে আটক রাখা তার মৌলিক অধিকার লঙ্ঘন।”

তবে আদালত এটিও স্পষ্ট করেছেন যে, যদি কেউ নিরাপদ দেশের নাগরিক হন, তাহলে তিনি ইতালিতে থাকার অনুমতি পাবেন না। অন্যদিকে, কাউকে জোরপূর্বক অন্য দেশে আটকে রাখাকে তারা অবিচার বলে অভিহিত করেছেন।

এদিকে, ইতালিতে ফিরিয়ে আনা ৪৩ অভিবাসনপ্রত্যাশীর ভবিষ্যৎ নিয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীর ইতালিতে ফেরা নিশ্চিত, আদালতের নির্দেশ কার্যকর

আপডেট সময় ০১:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫