ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের ঘোষণা ট্রাম্পের, অস্বীকার ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের দোহায় ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি বৈঠক অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিলেও তা অস্বীকার করেছে তেহরান। ইরানের দাবি, দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এমন কোনো বৈঠকের পরিকল্পনা বর্তমানে নেই।

মঙ্গলবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান বৈঠকের অনুরোধ করেছে এবং দোহায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে।

তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদির বরাত দিয়ে সোমবার আলজাজিরা জানায়, কাতারে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা করছে না তেহরান।

আরও পড়ুন  রোমে ট্রাম্প-জেলেনস্কি ফলপ্রসূ বৈঠক, যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি

তাসনিম বার্তা সংস্থাকে ঘারিবাবাদি বলেন, কাতারের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক পরামর্শ অব্যাহত রয়েছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়েও আলোচনা চলছে। তবে দোহায় ওয়ার্কিং গ্রুপের কারিগরি বৈঠক আয়োজনের বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা নিশ্চিত করা যাচ্ছে না।

যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্যে ভিন্নতা দেখা গেলেও পর্যবেক্ষকদের ধারণা, ঘারিবাবাদির বক্তব্যের পরও বৈঠক চূড়ান্ত করার বিষয়ে কিছু অগ্রগতি হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ইরান।

এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, দোহায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

ফক্স নিউজকে তিনি বলেন, সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলমান থাকায় চলতি সপ্তাহে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার দোহা সফর করবেন। তিনি জানান, মূল বৈঠকের পাশাপাশি কারিগরি পর্যায়ের আলোচনাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চলতি মাসের শুরুতে যুদ্ধ অবসান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতায় পৌঁছায়। এর মাধ্যমে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে ৬০ দিনের আলোচনা শুরু হয়।

তবে লেবাননে ইসরায়েলের চলমান হামলা এবং হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিকে ঘিরে ওই সমঝোতা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের ঘোষণা ট্রাম্পের, অস্বীকার ইরানের

আপডেট সময় ০৮:৫১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের দোহায় ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি বৈঠক অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিলেও তা অস্বীকার করেছে তেহরান। ইরানের দাবি, দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এমন কোনো বৈঠকের পরিকল্পনা বর্তমানে নেই।

মঙ্গলবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান বৈঠকের অনুরোধ করেছে এবং দোহায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে।

তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদির বরাত দিয়ে সোমবার আলজাজিরা জানায়, কাতারে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা করছে না তেহরান।

আরও পড়ুন  ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাল যুক্তরাষ্ট্র, ট্রাম্প বললেন— উত্তেজনা বাড়াতে নয়