ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 556

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় সফলতা না এলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলার হুমকি দিয়েছে ইরান। ষষ্ঠ দফার আলোচনার আগে এমন সতর্ক বার্তা দিল দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ির প্রশাসন।

বুধবার (১১ জুন) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বলেন, “যদি আলোচনায় ফল না আসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা সংঘাতের হুমকি দিচ্ছেন। যদি আমাদের ওপর জোর করে কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে সাহসিকতার সঙ্গে আমরা মধ্যপ্রাচ্যে থাকা তাদের সব সামরিক ঘাঁটিতে আঘাত হানব।”

আরও পড়ুন  নিষেধাজ্ঞা ও মতবিরোধে ইরান-যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা স্থগিত

এই বক্তব্যে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে হুমকি দিয়ে বলেছিলেন, ইরান যদি পারমাণবিক চুক্তিতে না আসে, তাহলে তিনি দেশটির ওপর বোমাবর্ষণের নির্দেশ দেবেন। তিনি বলেন, “আমার মনে হচ্ছে, ইরানের সঙ্গে চুক্তি হবে না। আগে তারা আগ্রহ দেখালেও এখন তাদের মনোভাব অনেক বেশি কঠোর হয়ে গেছে।”

এদিকে আসন্ন আলোচনায় ইরান একটি নতুন প্রস্তাব উপস্থাপন করবে বলে জানা গেছে। এর আগে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব একটি খসড়া চুক্তি দিয়েছে, যা ইরান প্রত্যাখ্যান করেছে। ইরান বলেছে, সেই প্রস্তাব তাদের পক্ষে গ্রহণযোগ্য নয়।

মূল বিরোধের কেন্দ্রবিন্দু হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু। যুক্তরাষ্ট্র সাফ জানিয়েছে, তারা ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না। বিপরীতে ইরান বলেছে, এই বিষয়ে তারা কোনো ধরনের ছাড় দেবে না এবং নিজেদের সার্বভৌম অধিকার থেকে একচুলও সরে আসবে না।

পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের এই উত্তেজনাকর অবস্থান মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা বাড়িয়ে তুলেছে। দুই দেশের মধ্যে সম্ভাব্য সংঘাত শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

আপডেট সময় ১০:৫৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় সফলতা না এলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলার হুমকি দিয়েছে ইরান। ষষ্ঠ দফার আলোচনার আগে এমন সতর্ক বার্তা দিল দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ির প্রশাসন।

বুধবার (১১ জুন) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বলেন, “যদি আলোচনায় ফল না আসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা সংঘাতের হুমকি দিচ্ছেন। যদি আমাদের ওপর জোর করে কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে সাহসিকতার সঙ্গে আমরা মধ্যপ্রাচ্যে থাকা তাদের সব সামরিক ঘাঁটিতে আঘাত হানব।”

আরও পড়ুন  ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর