ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা সুপার এল নিনোর শঙ্কা, বাংলাদেশের আবহাওয়ায় কী প্রভাব পড়তে পারে ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হার আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাশেম মিয়ার বাজেটে প্রতিরক্ষা ও কৃষিতে বরাদ্দ বাড়ানোর দাবি অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর ফ্লাইওভারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে যুবকের মৃত্যু সাবেক ভূমিমন্ত্রীর পেজের এডমিন গ্রেফতার শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড মুসলিমদের বাংলাদেশে ‘পুশইন’ করা হচ্ছে: হিউম্যান রাইটস ওয়াচের

টেক্সাসে মহাসড়কে বিধ্বস্ত ছোট বিমান, নিহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 25

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি ছোট বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার কারণে মহাসড়কের উভয় দিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

মঙ্গলবার, ১৬ জুন রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় মহাসড়কে চলাচলরত কোনো যানবাহনের যাত্রী আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিমানটিতে থাকা একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ রেমিট্যান্স, জানুয়ারিতে প্রবাসী আয় ২১৮ কোটি ডলার

লারেডো পুলিশ বিভাগের তদন্তকারী হোসে বায়েজা জানান, রাত ১০টার কিছু সময় পর বিমানটি শহরের লুপ-২০ মহাসড়কে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই জরুরি সেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কের একটি ব্যারিয়ারে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে আছে এবং এতে আগুন জ্বলছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রত্যক্ষদর্শী জাইরা গারজা জানান, সহকর্মীদের বাড়ি পৌঁছে দেওয়ার পথে তিনি দুর্ঘটনাটি দেখতে পান। ঘটনাস্থলে পৌঁছে তিনি বিমানের ভেতরে থাকা একজনকে ককপিটের জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করতে দেখেন। এ সময় আশপাশে থাকা লোকজনও উদ্ধারকাজে সহায়তার জন্য এগিয়ে আসেন।

তার বর্ণনা অনুযায়ী, কিছুক্ষণ পর বিমানের দরজা খুলে গেলে কিশোর-কিশোরী বলে মনে হওয়া তিনজন দ্রুত বেরিয়ে আসে। তাদের পেছনে একজন পাইলট বলে ধারণা করা ব্যক্তিও বের হন। পরে আরেকজন ক্রু সদস্য অচেতন অবস্থায় থাকা একজনকে বিমান থেকে বের করার চেষ্টা করেন।

দুর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে জাইরা গারজা বলেন, ঘটনাটি ছিল অত্যন্ত আতঙ্কজনক। আগুনের কারণে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল এবং যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা ছিল।

বিমানটি কী কারণে মহাসড়কে বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

টেক্সাসে মহাসড়কে বিধ্বস্ত ছোট বিমান, নিহত ১

আপডেট সময় ০২:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬