ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

ট্রাম্পের ১৪ দফা প্রস্তাব ইরানের টেবিলে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 84

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে দীর্ঘ আড়াই মাসের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি বিশেষ শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। দুই দেশের মধ্যে একটি বড় ধরনের সমঝোতা হওয়ার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, হোয়াইট হাউস ইতিমধ্যেই ইরানের সঙ্গে ১৪ দফার একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার পথে অনেকটা এগিয়ে গেছে।

আরও পড়ুন  তুরস্ককে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

প্রস্তাবিত এই স্মারকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করা, তেহরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ‘হরমুজ প্রণালি’ পুনরায় খুলে দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্য এব্রাহিম রেজায়ি এই প্রস্তাবকে স্রেফ যুক্তরাষ্ট্রের ‘ইচ্ছার তালিকা’ বলে মন্তব্য করেছেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ছাড় না দিলে কঠোর জবাব দেওয়া হবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইরানের সঙ্গে তার ‘খুব ভালো আলোচনা’ হয়েছে এবং দ্রুতই একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতোই আক্রমণাত্মক সুরে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ইরান শর্ত না মানলে ‘অপারেশন এপিক ফিউরি’র আওতায় আগের চেয়েও ভয়াবহ বোমাবর্ষণ শুরু হবে। উল্লেখ্য, মঙ্গলবারই ট্রাম্প হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছিলেন।

বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনার প্রক্রিয়া এগিয়ে চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, প্রস্তাবটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পর তেহরান তাদের চূড়ান্ত অবস্থান পাকিস্তানকে জানাবে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান থেকে সব সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলার বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাঁর সরকারের ‘পূর্ণ সমন্বয়’ রয়েছে। বিশ্ববাজারের স্থিতিশীলতা এখন অনেকাংশেই এই ১৪ দফা প্রস্তাবের পরিণতির ওপর নির্ভর করছে।

সূত্র: অ্যাক্সিওস ও রয়টার্স

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের ১৪ দফা প্রস্তাব ইরানের টেবিলে

আপডেট সময় ১০:০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬