ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে গণপিটুনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 140

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন কুমারগঞ্জ এলাকায় বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে চালুন গ্রামপঞ্চায়েতের বানিহারি বুথের সামনে এই নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটে। এই হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (সিইও অফিস)।

বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের অভিযোগ, ২৪ নম্বর বানিহারি বুথে তৃণমূল কংগ্রেস কর্মীরা ভোটারদের প্রভাবিত করছিলেন এবং বিজেপির নির্বাচনী এজেন্টকে প্রবেশে বাধা দিচ্ছিলেন। খবর পেয়ে তিনি সেখানে পৌঁছালে একদল উত্তেজিত জনতা তাঁকে ঘিরে ধরে লাগাতার চড়-থাপ্পড় ও শারীরিক নির্যাতন চালায়। হামলায় শুভেন্দু সরকার জখম হয়েছেন এবং বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন  আ.লীগ নেতা লিয়াকত আলীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ

নির্বাচন কমিশন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশের পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দিতে বলা হয়েছে। ভাইরাল ভিডিও বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে স্পষ্ট নির্দেশনা দিয়েছে কমিশন।

এদিকে কোচবিহারের মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে ঘিরে টাকা বিলির অভিযোগে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনায় পুলিশ কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। অন্যদিকে নিশীথ প্রামাণিক পাল্টা জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে নালিশ করার ঘোষণা দিয়েছেন।

বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, “হামলাকারীদের চেহারা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা ব্যক্তিগতভাবে বিষয়টি দেখে নেব। রাজ্যে বিজেপির সরকার আসছে—হামলাকারীদের এটি মাথায় রাখা উচিত।”

পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় এমন পাল্টাপাল্টি হামলার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। কমিশন শান্তি বজায় রাখতে সর্বাত্মক চেষ্টার কথা জানালেও মাঠ পর্যায়ের চিত্র অত্যন্ত অস্থিতিশীল।

নিউজটি শেয়ার করুন

পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে গণপিটুনি

আপডেট সময় ০৪:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন কুমারগঞ্জ এলাকায় বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে চালুন গ্রামপঞ্চায়েতের বানিহারি বুথের সামনে এই নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটে। এই হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (সিইও অফিস)।

বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের অভিযোগ, ২৪ নম্বর বানিহারি বুথে তৃণমূল কংগ্রেস কর্মীরা ভোটারদের প্রভাবিত করছিলেন এবং বিজেপির নির্বাচনী এজেন্টকে প্রবেশে বাধা দিচ্ছিলেন। খবর পেয়ে তিনি সেখানে পৌঁছালে একদল উত্তেজিত জনতা তাঁকে ঘিরে ধরে লাগাতার চড়-থাপ্পড় ও শারীরিক নির্যাতন চালায়। হামলায় শুভেন্দু সরকার জখম হয়েছেন এবং বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন  মব বন্ধে আইন সংশোধনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর