ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের, আলোচনায় যুদ্ধবিরতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 516

ছবি: সংগৃহীত

ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকটি আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, নির্ধারিত সময় এখনো চূড়ান্ত হয়নি, তবে বৈঠকটি আগামী সপ্তাহের শুরুতেই হবে।

আমন্ত্রণপত্রে ট্রাম্প লিখেছেন, “ইসরায়েল ও তার প্রতিবেশীদের জন্য শান্তি প্রতিষ্ঠা এবং আমাদের সম্মিলিত শত্রুদের মোকাবিলা নিয়ে আলোচনা করতে আগ্রহী।”

আরও পড়ুন  ইসরায়েলে রাজনৈতিক টানাপোড়েনে গৃহযুদ্ধের আশঙ্কা, উত্তেজনা চরমে: নেতানিয়াহু

বৈঠকে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু অভ্যন্তরীণভাবে চুক্তির জন্য চাপের মুখে থাকলেও, ট্রাম্প প্রশাসন চুক্তি বজায় রাখার পক্ষে। বিনিময়ে ইসরায়েলকে কিছু প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।

গত ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের পর যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল তিন ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয়। ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এ চুক্তি নিয়ে উভয় পক্ষের মধ্যেই অস্থিরতা বিরাজ করছে। নেতানিয়াহু-ট্রাম্প বৈঠক এ চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের, আলোচনায় যুদ্ধবিরতি

আপডেট সময় ১০:৩৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকটি আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, নির্ধারিত সময় এখনো চূড়ান্ত হয়নি, তবে বৈঠকটি আগামী সপ্তাহের শুরুতেই হবে।

আমন্ত্রণপত্রে ট্রাম্প লিখেছেন, “ইসরায়েল ও তার প্রতিবেশীদের জন্য শান্তি প্রতিষ্ঠা এবং আমাদের সম্মিলিত শত্রুদের মোকাবিলা নিয়ে আলোচনা করতে আগ্রহী।”

আরও পড়ুন  গাজায় যুদ্ধবিরতি আলোচনা: ইসরায়েলি প্রতিনিধি দলকে প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর