ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত হামলা ইসরায়েলের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি বাহিনী ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতি চুক্তি হলেও লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর হামলা থামেনি। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে লেবাননের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন  ইসরাইল-হামাস সংঘাত: দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনা শুরু

সেনাবাহিনী জানায়, মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় থেমে থেমে গোলাবর্ষণ শুরু করে ইসরায়েলি সেনারা।
এমন পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষকে এখনই তাদের ঘরবাড়িতে ফিরে না যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির সেনাবাহিনী। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অপেক্ষা করতে বলা হয়েছে তাদের।

তবে হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে এক বিশেষ সতর্কবার্তায় ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, তাদের সেনারা এখনও দক্ষিণ লেবাননের বিভিন্ন কৌশলগত অবস্থানে অবস্থান করছে। নিজেদের নিরাপত্তার স্বার্থে লেবাননের বাসিন্দাদের লিটানি নদীর সীমান্ত সংলগ্ন এলাকায় না আসতে কঠোরভাবে অনুরোধ করেছে তারা।
আন্তর্জাতিক মহলে এই যুদ্ধবিরতি নিয়ে বড় আশা থাকলেও প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই তা হুমকির মুখে পড়ল।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত হামলা ইসরায়েলের

আপডেট সময় ০৯:২১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি বাহিনী ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতি চুক্তি হলেও লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর হামলা থামেনি। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে লেবাননের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন  যুদ্ধ থামাতে তৎপর চীন ও রাশিয়া, যুদ্ধবিরতির আলোচনা চলমান