ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দিতে নেপালের আগ্রহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 176

ছবি: সংগৃহীত

বাংলাদেশের উত্তরাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। আজ রোববার সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি পর্যটন ও বিমান খাতের পারস্পরিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত জানান, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হলে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সংযোগ বৃদ্ধি পাবে, যা দুই দেশের পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এছাড়া বৈঠকে ঢাকা–কাঠমুণ্ডু রুটে ফ্লাইটের টিকিটের মূল্য সাধারণ মানুষের জন্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
উভয় পক্ষ পর্যটন খাতের টেকসই উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং বিমান ও পর্যটন খাতের প্রসারে নেপালকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন  যুদ্ধ বন্ধে ইরানের সংশোধিত প্রস্তাব

নিউজটি শেয়ার করুন

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দিতে নেপালের আগ্রহ

আপডেট সময় ০৪:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

বাংলাদেশের উত্তরাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। আজ রোববার সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি পর্যটন ও বিমান খাতের পারস্পরিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত জানান, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হলে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সংযোগ বৃদ্ধি পাবে, যা দুই দেশের পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এছাড়া বৈঠকে ঢাকা–কাঠমুণ্ডু রুটে ফ্লাইটের টিকিটের মূল্য সাধারণ মানুষের জন্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
উভয় পক্ষ পর্যটন খাতের টেকসই উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং বিমান ও পর্যটন খাতের প্রসারে নেপালকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন  আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের মেয়েদের রূপকথার অভিষেক